ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আবারো ইটালিয়ান লিগে আসলেন ব্যাড বয় খ্যাত ফুটবলার মারিও বালোতেল্লি। লিভারপুল থেকে ধারে খেলতে এসেছেন এসি মিলানে।
মঙ্গলবার সকালে মিলানে মেডিকেল পর্ব শেষ করে বালোতেল্লি সাংবাদিকদের জানান, এখানে আবারো আসতে পেতে তিনি খুশী। পুরানো সতীর্থদের সঙ্গে খেলতে পারাটা সত্যিই আনন্দদায়ক হবে। তিনি আরো জানান, এসি মিলানের হয়ে মাঠে গোল করতে চান। পুরো সেশনে ভালো খেলা খেলতে চাই।
২৫ বয়সী এই স্ট্রাইকার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে গত মৌসুমে ১৬ ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন।পরে অল রেডদের কোচ ব্রেন্ডন রজার্সের জন্য বাকি মৌসুমটা তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল।






