চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরহাদ মজহার অপহরণের সত্যতা পায়নি পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
আদালত
A A
জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে ফরহাদ মজহার

ফরহাদ মজহার। ফাইল ছবি।

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ ও চাঁদা দাবি অভিযোগের সত্যতা পায়নি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আদালতে দাখিল করা এ মামলার চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ৭ ডিসেম্বর মামলার ধার্য তারিখে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার মোহাম্মদপুর থানার জিআরও মো. নিজাম উদ্দিন আদালতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন: মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম তার তদন্তে ফরহাদ মজহার অপহণের কোনো সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন।

Banglabid

‘মিথ্যা অভিযোগ দায়েরের জন্য ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় মামলা দাখিলের জন্য তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি চেয়েছেন’, বলেন জিআরও নিজাম উদ্দিন।

গত ৩ জুলাই সকালে ফরহাদ মজহার ঢাকার আদাবরের নিজ বাসা থেকে বের হলে অপহৃত হন বলে অভিযোগ করেন তার স্ত্রী ফরিদা আক্তার। এরপর তারা আনুষ্ঠানিকভাবে আদাবর থানায় একটি জিডি করেন। এরপর বিষয়টি তদন্তে নামে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ৪ জুলাই ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে র‌্যাব।

Reneta

পরবর্তীতে জিডিটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। ফরহাদ মজহার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে ফরহাদ মজহার নিজ জিম্মায় বাসা যাওয়ার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরহাদ মজহার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রায় চার মাস পর ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন খালেদা

পরবর্তী

উচ্চাঙ্গ সংগীত উৎসবের নতুন ভেন্যু আবাহনী মাঠ

পরবর্তী

উচ্চাঙ্গ সংগীত উৎসবের নতুন ভেন্যু আবাহনী মাঠ

নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের দৃশ্য, পাহাড়ের মাঝে নির্মাণাধীন জলবিদ্যুৎ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সঙ্গে নেপালের সবচেয়ে বড় জলবিদ্যুৎ চুক্তি বাতিল

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT