চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরম্যাট পরিবর্তন হলেও ফলাফল একই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টির পর ওয়ানডে। ফরম্যাট পরিবর্তন হলেও ফলাফলে কোনো পরিবর্তন নেই। পাকিস্তান সফরে জয়ের মুখই দেখতে পারছে না বাংলাদেশের মেয়েরা। সফরকারীদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা জয় পেয়েছে ২৯ রানে।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর দুই ওয়ানডের সিরিজেও তাতে শুরুতে জয় অধরা জাহানারা-রুমানাদের।

২১৬ রানের লক্ষ্যে মিডলঅর্ডারে লড়াইটা অবশ্য দারুণই করে বাংলাদেশ। সামনে থেকে যার নেতৃত্ব দেন নিগার সুলতানা। যদিও লড়াইটা তার আগেই শুরু করেছিলেন ফারজানা হক ও রুমানা আহমেদ। তিনজনের লড়াইকে পূর্ণতা দিতে শেষদিকে ঝড় তুলেছিলেন সালমা খাতুন। কিন্তু বলের সঙ্গে রানের দূরত্ব বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত কোনোটাই কাজে আসেনি।

Banglabid

স্কোরবোর্ড দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই দুই উইকেট হারায় বাংলাদেশ। মুরশিদা খাতুন ৪ ও সানজিদা ইসলাম খাতা খোলার আগেই আউট হয়ে যান। ৩২ রানের জুটিতে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন শারমিন আক্তার (২০) ও ফারজানা হক (২৭)।

তাদের দেখানো পথে হাঁটেন রুমানা ও নিগার। রুমানা ২৮ রানে ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নেন নিগার। কিন্তু দলীয় সর্বোচ্চ ৫৮ রানে নিগার ফিরতেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

দ্রুত আউট হন ফাহিমা খাতুন (১২), জাহানারা আলম (৭) ও নাহিদা আক্তার। ১৪ বলে ২০ করে একটা ঝাঁকুনি দিয়েছিলেন সালমা খাতুন। তবে তিনি ফিরতেই ১৮৬ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাকিস্তান ম্যাচ জিতে নেয় ২৯ রানে।

Reneta

স্বাগতিকদের হয়ে সানা মীর ও নাসরা সান্দু তিনটি করে উইকেট নেন। এছাড়া দিয়ানা বেগ ও সাদিয়া ইকবাল নেন দুটি করে উইকেট।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। জুটিতে ৫৯ রান তুলে আউট হন সিদরা আমিন (২১)। তবে ফাহিমা খাতুনের দেখানো রাস্তা ধরে জাভেরিয়া খানকে (২০) দ্রুত ফেরান নাহিদা আক্তার।

কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৬৮ রান তুলে নিজেদের পথেই চলে পাকিস্তান। অধিনায়ক বিসমাহ মারুফ ৩৯ রানে আউট হলেও দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে যান ওপেনার নাহিদা খান।

মিডলঅর্ডারে ওমাইমা সোহাইল ২৯ এবং আলিয়া রিয়াজ ৩৭ রানের দুটি ভালো ইনিংস খেলেন। বাংলাদেশের বোলারদের চাপে পাকিস্তানের শেষদিকের ব্যাটাররা রান পাননি। তাদের শেষ ছয় ব্যাটসম্যান আউট হয় মাত্র ৩০ রানে।

বাংলাদেশের হয়ে তিন উইকেট নিয়ে সেরা বোলার জাহানারা আলম। তবে কিপটে বোলিং করেন পান্না ঘোষ এবং নাহিদা আক্রার। পান্না ৬.২ ওভারে মাত্র ১২ নেন দুই উইকেট। আর নাহিদা দুই উইকেট নিতে ৯ ওভারে খরচা করেন মাত্র ১৫ রান।

দুদলের দ্বিতীয় তথা শেষ ওয়ানডে হবে ৪ নভেম্বর, একই ভেন্যুতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT