চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফ নিশ্চিতের পর বাঁধনহারা উদযাপনে কোহলিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২২, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা জিতের আনন্দে একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে লড়ছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু নখ কামড়ে রাখা পরিস্থিতিতে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইয়ের ব্যাটাররা বাউন্ডারি হাঁকালে যেমন লাফিয়ে উঠেছিলেন বিরাট কোহলি-ডু প্লেসিসরা, তেমনি দিল্লি ভালো করলে হতাশায় মুষড়ে পড়েছিলেন তারা।

স্নায়ুচাপের ম্যাচটি দেখতে টিম হোটেলকে মিনি স্টেডিয়াম বানিয়ে ফেলেছিল চ্যালেঞ্জার্সরা। নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটের হারে বিদায় নিয়েছে মোস্তাফিজের দল দিল্লি, তাদের হার নিশ্চিত হতেই উদ্দাম উদযাপনে মেতেছিল আরসিবি। এমন উদযাপন হবেই বা না কেনো, ম্যাচটি দিল্লি জিতে গেলে যে কপাল পুড়ত ডু প্লেসিসের দলের। সেটা হয়নি। মুম্বাই জেতার সাথে সাথে সুতোয় ঝুলতে থাকা ভাগ্য নির্ধারণ হয়ে গেছে কোহলিদেরও, প্লে-অফ নিশ্চিত হয়ে যায় আরসিবির।

মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির ম্যাচটি টিম হোটেলে বসে দেখছিলেন চ্যালেঞ্জার্স খেলোয়াড় ও স্টাফরা। আরসিবি তাদের অফিসিয়াল টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে মুম্বাইয়ের জয়ের পর। সেখানে দেখা যাচ্ছে, পুরোটা ম্যাচে কড়া চোখ রাখছিলেন রিবাট-ম্যাক্সওয়েলরা। রিশভ পান্টদের হার নিশ্চিত হলে তারা মেতে ওঠেন উদযাপনে। একে-অন্যকে জড়িয়ে ধরে মাতেন আনন্দে।

আইপিএলে পরের পর্বে ওঠার লড়াইয়ে টেবিলের সেরা তিন আগেই দখলে রেখেছিল গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বাকি থাকা চতুর্থ স্থান দখলের লড়াইয়ে দোলাচলের মধ্যে দিল্লির দিকে তাকিয়ে ছিল আরসিবি। মোস্তাফিজদের দলের ব্যর্থতায় আসে সেই সুযোগ। টানা তিন বছর প্রথম পর্বের বাধা পেরিয়ে সেরা চারে জায়গা করে নেয় বেঙ্গালুরু।

ভিডিওতে আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস বলেছেন, ‘সবাই এখানে খেলা শুরু হওয়ার অপেক্ষায় ছিল। আমরা সবাই একসঙ্গে ম্যাচটি দেখেছি। মুম্বাইয়ের নেয়া প্রতিটি উইকেটের জন্য আমরা গলা ফাটিয়েছি। যখন তারা রানতাড়া করছিল, প্রতিটি বাউন্ডারির জন্য চিৎকার করেছি। শেষের উদযাপন এসবের একটি অংশের থেকেও বেশি দুর্দান্ত ছিল।’

মুম্বাইকে ধন্যবাদ জানিয়ে কোহলি বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। ড্রেসিংরুমে আবেগঘন পরিবেশ, অবিশ্বাস্য ছিল। ধন্যবাদ মুম্বাই, আমরা তোমাদের অবদান মনে রাখব।’

মঙ্গলবার ২৪ মে টেবিলের শীর্ষে থাকা দু’দল গুজরাট ও রাজস্থান প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে হারলেও সুযোগ থাকবে দু’দলেরই।

রাজস্থানের সমান ১৮ পয়েন্ট তুলে রান রেটে পিছিয়ে পড়ে তিন নম্বরে রয়েছে লক্ষ্ণৌ। বুধবার একই ভেন্যুতে রাত ৮টায় এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ চার নম্বরে থাকা বেঙ্গালুরু।

দ্বিতীয় কোয়ালিফায়ার আগামী ২৭ মে শুক্রবার রাত ৮ টায় আহমেদাবাদে হবে। যেখানে এলিমিনেটর জয়ী দলের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হারা দল। জয়ী দল ২৯ মে আহমেবাদের ফাইনালের টিকেট কাটবে।

ট্যাগ: আরসিবিকোহলিগুজরাট টাইটান্সডু প্লেসিসদিল্লীবেঙ্গালুরুরাজস্থান রয়্যালসলক্ষ্ণৌ সুপার জায়ান্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে মৌসুম রাঙাতে চান মেসি

পরবর্তী

কোহলি-রোহিত না থাকার সিরিজে ডাক পেলেন উমরান

পরবর্তী
উমরান খানের ক্রিকেটের জন্য ডাক, কোহলি-রোহিত না থাকার সিরিজে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-রোহিত না থাকার সিরিজে ডাক পেলেন উমরান

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় রোনালদো ও কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দরকারে অপরিহার্য হয়ে উঠতে পারেননি রোনালদো

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT