চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে চালকের ডোপটেস্ট করান: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
- লিড নিউজ, অপরাধ
A A

মাদকাসক্ত কোনো চালক বা সহকারীর হাতে গাড়ি তুলে দিবেন না। কোনো চালককে বা তার সহকারীকে দেখে মাদকাসক্ত মনে হলে ডোপ টেস্ট করাতে বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর  পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ট্রাফিক সচেতনতা সভায় তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, মাদকাসক্ত কোনো লোক গাড়ির হেল্পার বা চালক হতে পারবে না। মাদকের কারণে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে পরিবহন মালিক শ্রমিককে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাদকাসক্ত কোনো চালক বা হেল্পারের হাতে গাড়ি তুলে দিবেন না। কোনো চালককে বা হেলপারকে দেখার পর যদি আপনাদের মনে হয় সে মাদকাসক্ত তাহলে তার ডোপ টেস্ট করান। এ বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা করব।

নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন: সরকারের পক্ষ থেকে যে ভাড়া নির্ধারিত করে দেয়া হয়েছে, এর বেশি যাত্রীদের কাছ থেকে নেয়া যাবে না। আর যদি কেউ এটি অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

টার্মিনালগুলোতে অজ্ঞান পার্টির সদস্যদের সক্রিয়তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন: রমজানের ১৯ দিনে রাজধানীতে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। মানুষ গভীর রাত পর্যন্ত ঈদ কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরছে। কারণ আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

তবে সামনের দিনগুলোতে বিভিন্ন টার্মিনালে হকারের বেশে অজ্ঞান পার্টির লোকজন ঢুকতে পারে। তাদের বিষয়ে আমরাও সতর্ক রয়েছি। কিন্তু যাত্রী এবং পরিবহন কর্তৃপক্ষকেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে ঢাকায় প্রবেশ এবং বাহির পথগুলো খোলা রাখাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে কমিশনার।

তিনি বলেন, ঈদ যাত্রার সময় রাজধানীর যেসব পয়েন্ট হয়ে গাড়ি বের হয় এবং প্রবেশ করে সেগুলো ফাঁকা ও যানজটমুক্ত রাখতে হবে। তাহলে গাড়ি খুব দ্রুত যাত্রী নিয়ে প্রবেশও করতে পারবে সঙ্গে বেরও হতে পারবে। এতে করে ঈদ যাত্রার ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীতে দুই বোনের মরদেহ উদ্ধার, বাবা আটক

পরবর্তী

ইতিবাচক কাজের এমন শো আপ চলবে: রাব্বানী

পরবর্তী

ইতিবাচক কাজের এমন শো আপ চলবে: রাব্বানী

ঈদে রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের নাটক ‘মমি’

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT