চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের বিপদ বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে এমনিতেই সংকটে সাউথ আফ্রিকা। তিন ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরেছে তারা। এর মধ্যে প্রোটিয়াদের বিপদ আরও বেড়েছে। তৃতীয় টেস্টের বল গড়ানোর আগে দলের সমস্যা প্রকট। ডান হাতের কব্জিতে চিড় ধরায় শেষ টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার এইডেন মার্করাম। বৃহস্পতিবারই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

পুনে টেস্টে দুই ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাকে এলবিডব্লিউ দেয়া হয়। নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা অন্য ব্যাটসম্যান ডিন এলগারের সঙ্গে কথা বলেই রিভিউ নেননি মার্করাম। রিপ্লেতে অবশ্য দেখা গিয়েছে, লেগ স্টাম্পে বল আঘাত করত না। রান করতে ব্যর্থ মার্করাম হতাশায় ডান হাত দিয়ে কোনো কঠিন জিনিসে আঘাত করে চোট পান।

মার্করামের ডান কব্জিতে সিটি স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে জানা যায় চিড় ধরেছে ডান হাতের কব্জিতে। ২৫ বছরের ডানহাতি ব্যাটসম্যানের জন্য আরও সমস্যায় পড়ে গেল তার দেশ। মার্করামের বিকল্প হিসেবে কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করেনি প্রোটিয়ারা।

Banglabid

দল থেকে ছিটকে যাওয়ার পর দুঃখ প্রকাশ করে মার্করাম বলেন, ‘এভাবে দেশে ফিরে যাওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি যা করেছি, তা ঠিক করিনি। এর দায় আমারই।’

মার্করামের মতো ঠিক একইভাবে চোট পান অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। শেফিল্ড শিল্ডের ম্যাচে আউট হওয়ার হতাশায় ড্রেসিং রুমের দেয়ালে ঘুসি মেরে বসেন অজি তারকা। কতদিন মার্শকে মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো জানা নেই। মার্করামও কতদিনের জন্য ছিটকে গেলেন, তা এখনো স্পষ্ট নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা সিরিজমার্করামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঁদলেন কেন অক্ষয়?

পরবর্তী

মরক্কোতে বিবাহপূর্ব গর্ভপাতের দায়ে দণ্ডিত সাংবাদিকের মুক্তি

পরবর্তী

মরক্কোতে বিবাহপূর্ব গর্ভপাতের দায়ে দণ্ডিত সাংবাদিকের মুক্তি

বড় আয়োজনে আসছে ‘মিশন এক্সট্রিম’-এর পয়লা দর্শন

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT