চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের নাস্তানাবুদ করে জিতল কোহলির ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে না পারার আক্ষেপ ঘোচানোর মিশন দারুণভাবে শুরু করল ভারত। সেঞ্চুরিয়ন টেস্টে স্বাগতিকদের ১১৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। কোহলির দল তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল ১-০তে।

বৃহস্পতিবার পঞ্চম ও শেষদিনে ২৭.১ ওভারে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯১ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। টেম্বা বাভুমা ৩৫ রানে অপরাজিত থাকেন। বাকিদের কেউ ম্যাচ বাঁচানোর ভূমিকায় অবতীর্ণ হতে পারেননি।

ভারত-৩২৭ ও ১৭৪, সাউথ আফ্রিকা-১৯৭ ও ১৯১

পঞ্চম দিনের সকালে বাভুমাকে নিয়ে লড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক ডিন এলগার, পঞ্চম উইকেটে গড়েছিলেন ৩৬ রানের জুটি। বুমরাহর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন, ১৫৬ বল খেলে ১২ চারের মারে ৭৭ রানের ধৈর্যশীল ইনিংস থামে।

পরে ভারতের জয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ২১ রান করা ডি কককে বোল্ড করে মোহাম্মদ সিরাজ বড় ব্যবধানে জয়ের রাস্তা পরিষ্কার করে দেন। বাকি ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি। লাঞ্চ বিরতির খানিক পর অলআউট স্বাগতিকরা।

বুমরাহ ও মোহাম্মদ শামি নেন ৩টি করে উইকেট। দুই উইকেট মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন।

৩ জানুয়ারি জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

ট্যাগ: কোহলিভারতসাউথ আফ্রিকাসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছেদ হলো নায়িকা তমা মির্জার

পরবর্তী

সাজেক: মেঘ-পাহাড়ের মিতালী যেখানে

পরবর্তী
সাজেকের পাহাড়ি দৃশ্য দেখছেন দুই পর্যটক, প্রকৃতি উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেক: মেঘ-পাহাড়ের মিতালী যেখানে

একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আবারও বাড়ছে শনাক্ত, ৭ জনের মৃত্যু

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT