চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের আড়াই দিনে জেতা ম্যাচে বিতর্কের ছায়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যাচ মিস আর বিতর্কিত আম্পারিংয়ের দাগ পড়ে থাকল পাকিস্তানের বিপক্ষে জেতা সাউথ আফ্রিকার প্রথম টেস্টে। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় সাউথ আফ্রিকা।

পাকিস্তানের প্রথম ইনিংসে করা ১৮১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২৩ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। দারুণ শুরুর পরও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের কারণে ১৯০ রানের বেশি করতে পারেনি সরফরাজ আহমেদের দল।

১৪৯ রানের লক্ষ্য পাড়ি দিতেও বেগ পেতে হয়েছে স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়াররা। আড়াই দিনেই শেষ হয়ে যায় বোলিং দাপটের এই টেস্ট। তিন ম্যাচ সিরিজের পরেরটি শুরু হবে নতুন বছরের ৩ জানুয়ারি, কেপটাউনে।

অল্প রানের পুঁজি নিয়েও আদর্শ বোলিং শুরু করেছিল পাকিস্তান। স্কোর বোর্ডে কোনও রান জমা হওয়ার আগেই এইডেন মার্করামকে ফেরান হাসান আলি। হাসান ও মোহাম্মদ আমিরের করা প্রথম পাঁচ ওভারে ব্যাট থেকে রানই নিতে পারেনি সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা। অবশেষে হাসানের করা ষষ্ঠ ওভারে বাউন্ডারি মারেন হাশিম আমলা।

সাউথ আফ্রিকার ইনিংসে ২০ রান জমা হওয়ার আগেই দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, যার মধ্যে কোনটি পাকিস্তানের পক্ষে গেলে ম্যাচের মোড়ও হয়তো ঘুরে যেতে পারত।

প্রথম ঘটনা, আমলা যখন ব্যক্তিগত ৮ রানে তখন হাসানের বলে তৃতীয় স্লিপে ক্যাচ ফেলেন ফখর জামান। পরে অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন আমলা।

পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ঝাঁপিয়ে পড়ে নিচু ক্যাচ ধরেন আজহার আলি। মাঠের আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রবি সুন্দরম টেলিভিশন আম্পায়ার জোয়েল উইলসনকে আউটের ‘সফট সিগন্যাল’ দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। যদিও আউট অনেকটা পরিস্কারেই দেখা যাচ্ছিল। কিন্তু বেশ কয়েকটি অ্যাঙ্গেলে দেখার পর এলগারকে নটআউট ঘোষণা করে উইলসন।

আম্পায়ারের সিদ্ধান্ত নিশ্চিতভাবেই পাকিস্তান খেলোয়াড় এবং স্টাফদের অবাক করে। কোচ মিকি আর্থারকে তো নিজের জায়গা থেকে উঠে ম্যাচ রেফারি ডেভিড বুনের রুমের দিকে যেতে দেখা যায়।

একই সময় তৃতীয় আম্পায়ার উইলসনের সমালোচনা করেন তার স্বদেশি টেলিভিশন ভাষ্যকার মাইকেল হোল্ডিং। বলেন, ‘আমি নিশ্চিত যে তিনি আউট ছিলেন। আমি মনে করি, তৃতীয় আম্পায়ার ভুল করেছেন। প্রোটোকল অনুযায়ী, সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ১০০% নিশ্চিত হওয়া উচিত। অন্যথায় সিদ্ধান্তটি ভুল।’

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইল-৩: শেষ সময়ে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

পরবর্তী

ভোটাররা ভোট কেন্দ্রে মোবাইল বন্ধ করে নিয়ে যেতে পারবেন: ইসি

পরবর্তী

ভোটাররা ভোট কেন্দ্রে মোবাইল বন্ধ করে নিয়ে যেতে পারবেন: ইসি

বার্সেলোনা থেকেও অবসরে যাচ্ছেন পিকে

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT