চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের হারিয়ে যুব বিশ্বকাপ শুরু ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের যুব ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত, অ্যায়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

বি গ্রুপের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানের জয় তুলেছে ভারতীয় যুবারা। গায়ানাতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক জর্জ ফন হেরডেন।

শুরুতেই দলের দুই ওপেনার আঙ্কৃশ রাঘুবানসি ও হারনুর সিংয়ের উইকেট হারিয়ে চাপে পরে ভারত। এরপর অধিনায়ক জশ ধুল ও শাইখ রাশিদের জুটিতে ভর করে শুরুর চাপ সামাল দেয় ভারত। রান আউটে কাটা পড়ার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ৮২ রানের এক দায়িত্বশীল ব্যাটিং। এরপর বাকি ব্যাটসম্যানদের আসা যাওয়া মাঝে ৩৫ রানের ইনিংস খেলে দলকে মধ্যম মানের সংগ্রহ এনে দেন কুশাল তাম্বে। ভারত এর সংগ্রহ দাড়ায় ২৩২ রান। ম্যাথিউ বোয়াস্ট নিয়েছেন ৩ উইকেট।

Banglabid

জবাবে শুরুতেই ইথান জন চুইংগামকে ফিরিয়ে প্রোটিয়াদের চাপে ফেলে ভারত। পরে ডিওয়াল্ড ব্রেভিস ও ভ্যালেন্টিন কিটিমে চাপ সামাল দেয়ার চেষ্টা করলেও ভারতীয় বোলারদের আগ্রাসনে তা হয়ে উঠেনি। ব্রেভিস ফিফটি তুলে ৬৫ তে ফিরলে বাকিরা তাকে অনুসরণ করতে ব্যস্ত থাকে। ১৮৭ রানের বেশি তুলতে পারেনি আফ্রিকানরা। ভিকি অস্তওয়াল ফিরিয়েছেন প্রোটিয়াদের ৫ ব্যাটারকে। ৪ উইকেটের দেখা পেয়েছেন রাজ বাওয়া।

বি গ্রুপের অপর ম্যাচে উগান্ডা যুবাদের বিপক্ষে ৩৯ রানের জয় পেয়েছে অ্যায়ারল্যান্ড। শতক তুলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জোশুয়া কক্স।

এ গ্রুপে কানাডা যুবাদের ৪৯ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুবারা।

Reneta

দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেয়া ৩২১ রানের জবাবে পাপুয়া নিউ গিনি যুবারা ৯৩ রানের বেশি তুলতে পারেনি। ২২৮ রানের বিশাল জয় পেয়েছে জিম্বাবুয়ে। শতকের দেখা পেয়েছেন ইমানুয়েল বাওয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যায়ারল্যান্ডকানাডাজিম্বাবুয়েভারতলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাতসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

পরবর্তী

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন

পরবর্তী
টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন

সেলেনা গোমেজ অস্কার উপস্থাপনা করবেন বলে গুজব. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারে উপস্থাপনা করবেন সেলেনা গোমেজ?

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT