চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রায় অক্ষয়’ বডিতে নতুন করে আসছে নকিয়া ৩৩১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বহুল ব্যবহৃত ৩৩১০ মডেলের মোবাইল ফোনটি আবার বাজারে আনতে যাচ্ছে মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নকিয়া। বলা হয়, মোবাইল ফোনের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে জনপ্রিয় ও টেকসই মডেল।

আধুনিক যুগের সূচনার কৃতিত্ব দেয়া এই মডেলের ফোনটি ২০০০ সালে প্রথম বাজারে আসে। আর এবার আরও শক্তিশালী ব্যাটারি ও প্রায় অক্ষয় বডি নিয়ে নতুনভাবে বিক্রি করা হবে ফোনটি।

বিশ্বের মোবাইল ফোন কোম্পানিগুলোকে নিয়ে আয়োজিত সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ চলতি মাসের শেষ দিকে ফোনটি উন্মোচন করা হবে।

নতুনভাবে আসা পুরনো ৩৩১০ মডেলের ফোনটির বাজারদর হবে ৫৯ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা। ফোনটি জনগণের কাছে আবারও আগের মতোই গ্রহণযোগ্যতা পাবে এবং প্রথমবারের মতো সাড়া ফেলবে বলে আশা করছেন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আয়োজকরা।

৩৩১০ মডেলের ফোনটি অবশ্য নতুন করে উন্মোচনের আগেই ক্রেতারা অ্যামাজন ওয়েবসাইট থেকে কিনতে পারবে। সরাসরি নোকিয়ার কাছ থেকে কেনার সুযোগ আপাতত পাওয়া যাচ্ছে না।

অ্যামাজন তাদের ফোনটির কিছু ফিচারের তালিকাও দিয়েছে। যার মধ্যে রয়েছে ঘড়ি, ক্যালকুলেটর, সর্বোচ্চ ১০টি পর্যন্ত রিমাইন্ডার এবং চারটি গেম: স্নেক টু, পেয়ারস টু, স্পেস ইমপ্যাক্ট ও বানটুমি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোবাইল ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ২০, ২০২৬

জয়ে সিরিজ শুরু করতে ২০৬ চাই বাংলাদেশের

এপ্রিল ২০, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪১

এপ্রিল ২০, ২০২৬

রুবেলকে বিসিবির সম্মাননা, বিদায়বেলায় পরিবার-কোচকে স্মরণ

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT