চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় ফাঁসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৬
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধে অপরাধী মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এরপরে প্রাণভিক্ষার আবেদন না করলে যে কোনো সময় কার্যকর করা হবে তার ফাঁসি।

নিয়ম অনুযায়ী এখন এই রায়ের সংক্ষিপ্ত কপি লেখা হবে। পরে সেই কপি ট্রাইব্যুনাল হয়ে চলে যাবে কেন্দ্রীয় কারাগারে। সেসময় আসামী প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা সেজন্য সময় দেওয়া হবে। তারপর রায় কার্যকর করা হবে সরকারের নির্দেশে। জেলকোড নয় বরং ক্ষমা চাওয়ার বিষয়টি নিষ্পত্তি হলে সরকার নির্দেশ দেবে কবে ফাঁসি কার্যকর হবে।

এর আগে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অনুলিপি প্রকাশের পর রিভিউ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৫৩ দিনের মাথায় যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিলো।

Banglabid

প্রচলিত রীতি অনুসারে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর রিভিউ আবেদনের জন্য ১৫ দিনের সময় দেয়া হয়। কাদের মোল্লার ক্ষেত্রে আপিল বিভাগের রায়ের ৪৮ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। তবে ওই যুদ্ধাপরাধীর রিভিউ পিটিশনের সুযোগ না থাকায় পূর্ণাঙ্গ রায়ের ৭ দিনের মধ্যে তার ফাঁসি কার্যকর করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ৫৫ দিনের মাথায় ওই বছরের ১৭ সেপ্টেম্বর মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন আপিল বিভাগ। রায়ের ৪৮ দিনের মাথায় ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায়ের ৭ দিনের মাথায় ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিলো মিরপুরের কসাইকে। অর্থাৎ আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ১১০ দিনের (৫৫+৪৮+৭) মাথায় কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে।

কামারুজ্জামানের মামলায় ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয় ২০১৩ সালের ৯ মে। আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ৪৬ দিনের মাথায় ৩ নভেম্বর, ২০১৪ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। রায়ের ১০৭ দিনের মাথায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। রিভিউ আবেদন খারিজ হলে পূর্ণাঙ্গ রায়ের ৫৩ দিনের মাথায় ১২ এপ্রিল ফাঁসি কার্যকর হয়েছে। সে হিসেবে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়েছে আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ২০৬ দিনের (৪৬+১০৭+৫৩) মাথায়।

Reneta

যুদ্ধাপরাধী কাদের মোল্লা, কামারুজ্জামান, সাকা, মুজাহিদ ও নিজামীর রায় কার্যকর করা হয়েছে। এখন সদ্য প্রকাশিত রায়ের পর মীর কাসেমের ফাঁসির অপেক্ষায় দিন গণনা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মীর কাসেম আলীযুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মীর কাসেমের যতো অপরাধ

পরবর্তী

লিবিয়া উপকূল থেকে সাড়ে ৬ হাজার অভিবাসী উদ্ধার

পরবর্তী

লিবিয়া উপকূল থেকে সাড়ে ৬ হাজার অভিবাসী উদ্ধার

মীর কাসেমের ফাঁসির রায়ে গণজাগরণ মঞ্চের উল্লাস

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT