চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত হয়েই মাঠে নামছি, বললেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ন ২৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

ফেব্রুয়ারিতে নিজের প্রযোজিত ও অভিনীত ‘বীর’ ছবির পর আর শুটিং করেননি ‘ঢালিউড কিং’ শাকিব খান। মার্চ থেকে রোজার ঈদের ছবির শুটিংয়ের কথা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি। প্রায় ছয়মাস পর জনপ্রিয় এ তারকা আবার শুটিংয়ে ফিরছেন।

চ্যানেল আই অনলাইনকে শাকিব খান জানান, তিনি প্রস্তুত হয়েই মাঠে নামছেন।

তিনি বলেন, মানুষের চোখ এখন অনেক ওয়াইড। আমার কাছে মানুষ এই ওয়াইড ছবিই চায়। শুটিংয়ে ফেরার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছি। করোনা ইস্যু হয়ে দাঁড়ালেও ছবির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। একে তো ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিল, করোনা এসে আরও ক্ষতি করলো। আবারও সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালো কাজ দিয়ে সবকিছু চাঙ্গা করার।

সবকিছু ঠিক থাকলে ১০ সেপ্টেম্বর থেকে ঢাকার মধ্যেই ‘নবাব এলএলবি’-এর শুটিংয়ে অংশ নেয়ার কথা জানান শাকিব খান। যোগ করে তিনি বলেন, দেশের অংশের শুটিং শেষে গানের শুটিং বাইরে হবে। ওটিটি প্লাটফর্মে মুক্তি টার্গেট থাকলেও সিনেমা হলেও মুক্তি দেয়া হবে। আসন্ন শারদীয় উৎসবে (দুর্গাপূজা) উপলক্ষে মুক্তি পাবে ‘নবাব এলএলবি’।

তবে শাকিব খান ১০ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে অংশ নেয়ার কথা জানালেও ‘নবাব এলএলবি’ পরিচালক অনন্য মামুন জানান, তার শুটিং ইউনিট আগেই কাজ শুরু করবে। তিনি বলেন, ৩০ আগস্ট থেকে অন্য শিল্পীরা শুটিং শুরু করবেন। অর্চিতা স্পর্শিয়া ৩ সেপ্টেম্বর, মাহিয়া মাহি ৫ সেপ্টেম্বর থেকে থেকে শুটিংয়ে অংশ নেবেন।

অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ইতোমধ্যেই লন্ডনে গানের শুটিংয়ের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করেছি। আশা করছি, শিগগির পেয়ে যাবো। মুক্তির তারিখও চূড়ান্ত করেছি। আগামি ২৩ অক্টোবর ‘নবাব এলএলবি’ মুক্তি দেয়া হবে।

Reneta

সেলেব্রেটি প্রডাকশনের প্রযোজনায় ‘নবাব এলএলবি’র গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, আনোয়ারা প্রমুখ। এ ছবির গল্প নির্মাতা অনন্য মামুনের, কাহিনি বিন্যাস পাপ্পু রাজের এবং সংলাপ করছেন শাহজাহান সৌরভ, স্ক্রিপ্ট ডক্টর হিসেবে কাজ করছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপংকর দীপন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅর্চিতা স্পর্শিয়ানবাব এলএলবিলিড বিনোদনশাকিব খানশাকিব-মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের ভিসা আবেদন প্রক্রিয়া বাতিল

মার্চ ৩, ২০২৬

সমর্থকদের নাৎসি স্যালুট, টটেনহ্যামকে ৪৩ লাখ জরিমানা

মার্চ ৩, ২০২৬

‘অভিনন্দন’ ব্যানার-বিলবোর্ড অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ

মার্চ ৩, ২০২৬

রুপনা নেই, ৫ ডিফেন্ডার নিয়ে চীন পরীক্ষায় বাংলাদেশ

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT