চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচ না খেলেই আসল লড়াইয়ে নামবে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ফ্লাইট বিপর্যয়ের কারণে চার ভাগে বাংলাদেশে আসতে হচ্ছে জিম্বাবুয়েকে। ১২ জানুয়ারি বিকেল পাঁচটায় আসবেন ছয়জন। এভাবে গভীর রাত পর্যন্ত চলবে আসার পালা। এই সমস্যার কারণে বিকেএসপিতে ১৩ তারিখের নির্ধারিত প্রস্তুতি ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম জিম্বাবুয়ে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ১৫ জানুয়ারি মিরপুরে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। ১২ তারিখ গভীর রাতে ঢাকায় এসে পরদিন ম্যাচ খেলা সম্ভব নয়। ওইদিন বরং দলটি মিরপুরে অনুশীলন করবে।

জিম্বাবুইয়ান ক্রিকেটারদের ঢাকায় আসার কথা ছিল ১০ জানুয়ারি। সেটি একদিন পিছিয়ে ১১ জানুয়ারি রাতে আসার কথা জানায় দলটি। বুধবার বিসিবির পক্ষ থেকে আবার জানানো হয় অতিথিরা আরও একদিন পিছিয়ে ১২ জানুয়ারি বিকেলে ৫টায় ঢাকায় এসে পৌঁছাবে।

Banglabid

লম্বা বিমানভ্রমণের পর শুধু রাতের ঘুমটুকুই বিশ্রাম হিসেবে পাবেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। ১৩ জানুয়ারি ডে ম্যাচ হওয়ায় খুব ভোরেই তাদের ছুটতে হতো সাভারের বিকেএসপি। দলটি এই ঝক্কি নিতে চাইছে না।

প্রস্তুতি ম্যাচের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১২ সদস্যের দল ঘোষণা করে রেখেছিল বিসিবি। ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে দলে থাকা চার ক্রিকেটার বিজয়, সাব্বির, মিঠুন ও আবুল হাসান ছিলেন বিসিবি একাদশে। আসল লড়াইয়ের আগে তাদের আর নিজেদের পরখ করে দেখা হল না।

আসরের অপর দল শ্রীলঙ্কা আসবে ১৩ জানুয়ারি। তাদের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, জিম্বাবুয়ের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোলিংয়ের ছাড়পত্র পেলেন আল-আমিন

পরবর্তী

খালেদার আইনজীবীরা আদালতে কান্নাকাটি করছেন: রাষ্ট্রপক্ষ

পরবর্তী

খালেদার আইনজীবীরা আদালতে কান্নাকাটি করছেন: রাষ্ট্রপক্ষ

বিদ্যা বালান

ইন্দিরা গান্ধীর রূপে বিদ্যা বালান

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT