চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির বাসভবনে হামলা বিচার বিভাগে আঘাতের প্রচেষ্টা: অ্যাটর্নি জেনারেল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৫৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
প্রধান বিচারপতির বাসভবনে হামলা নিয়ে বিচার বিভাগীয় আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগের উপর আঘাত হানার প্রচেষ্টা হিসেবেই গতকাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘এধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এধরণের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।’

এছাড়া গতকালের হামলায় একজন পুলিশ সদস্যের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নিহত পুলিশ সদস্যের ওপর গতকালের যে বর্বর আক্রমণ তা দেখে মনে হচ্ছিল যে ইসরায়েলিদের যে বর্বর আক্রমণ ও একাত্তরের যে বর্বর আক্রমণ তাই যেন দেখছি।’

Banglabid

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে আজ দুপুরে এক প্রতিবাদ সভা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সভায় উপস্থিত বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক নূর-এ-আলম উজ্জ্বলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মেহেদী হাসান চৌধুরী, আইনজীবী সমিতির সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি জেসমিন সুলতানা, সম্পাদক আবদুন নূর দুলালসহ আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বক্তব্য রাখেন। অন্যদিকে, আইনজীবী সমিতির ব্যানারে প্রতিবাদ সভা শেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা

পরবর্তী

হরতালে রাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

পরবর্তী
হরতালের কারণে রাবি ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালে রাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

নেতানিয়াহু ও গাজায় সংঘর্ষের ছবি, বিস্ফোরণ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল-হামাস সংঘর্ষ আমাদের ‘অস্তিত্বগত পরীক্ষা’: নেতানিয়াহু

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT