চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির বক্তব্যে আইনমন্ত্রীর দ্বিমত

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৯:২১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৬
আদালত
A A

বিচার বিভাগের বিভিন্ন কাজে ধীরগতির জন্য ‘দ্বৈত শাসন’ বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, বিচার বিভাগ স্বাধীন; তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করে না সরকার। তবে প্রধান বিচারপতির বক্তব্যকে সমর্থন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের নয় বছর পূর্তিতে সোমবার এক বাণীতে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, দ্বৈত শাসনের ফলে বিচারকদের নিয়োগ সময়মতো না দেয়ার কারণে বিচার কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি জনগণের ভোগান্তি বেড়ে যায়।

এ সমস্যা সমাধানে বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ১৯৭২ এর সংবিধানে ১১৬ অনুচ্ছেদ পুনঃপ্রবর্তণের পক্ষে মত প্রকাশ করেন। এর একদিন পরই সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে সরকারের অবস্থান জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিন্তু কখনোই বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে কোন হস্তক্ষেপ করে নাই। বরঞ্চ বিচার বিভাগের স্বাধীনতাকে সুদৃড় করার জন্য প্রয়োজনীয় যা যা করণীয় তা করা হয়েছে। khokon

আরেক সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির বক্তব্যের প্রতি সমর্থন জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, ‘তিনি (প্রধান বিচারপতি) বলেছেন বিচার বিভাগের ধীর গতির কথা। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে আজকে দেশের বিচার ব্যবস্থায় দ্বৈত শাসন চলছে। বাস্তবেও তার বক্তব্যের প্রমাণ আমরা পাই।’

তবে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নয়নের মহাসড়কে আমরা কতোটা মানবিক?

পরবর্তী

নাসিরনগরেও রামুর ছবি

পরবর্তী

নাসিরনগরেও রামুর ছবি

সৌদিতে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT