চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির অবস্থা জানতে আপিল বিভাগে যাবে আইনজীবী সমিতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১১:২৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
আদালত
A A
প্রধান বিচারপতির অবস্থা নিয়ে আইনজীবী সমিতির আলোচনা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থা জানতে সহযোগিতা ও দিকনির্দেশনা চেয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বুধবার বিকেলে ৩৮ জন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্ব নির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, ‘বৃহত্তর পরিসরে আলাপ-আলোচনা করার কথা গতকালই বলেছিলাম। যথারীতি আজ বিকেল চারটায় জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে আমরা বসেছি। সেখানে ৩৮ জন আইনজীবী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাবেক কয়েকজন বিচারপতিও ছিলেন। তারাও বিভিন্ন রকম মতামত দিয়েছেন। সকলের বক্তব্য নিয়ে আমরা রেজুলেশন নিয়েছি।

Banglabid

‘প্রথম রেজুলেশন হলো- আজকের সভায় যারা উপস্থিত ছিলেন সেসব জ্যেষ্ঠ আইনজীবী এবং সমিতির সকল সদস্য মিলে আগামীকাল সকাল ৯ টায় আপিল বিভাগের এক নম্বর আদালতে লিখিতভাবে দিক-নির্দেশনা এবং সাহায্য কামনা করব কিভাবে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে পারি।’

‘দ্বিতীয় রেজুলেশন হলো- সাবেক অনেক বিচারপতি আছেন যারা আদালতে আসেন। তাদের অনেকেই বারের মেম্বারশীপ নিয়েছেন। তাদের মধ্যে সাবেক জ্যেষ্ঠ বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতত্বে একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করবেন।’

বৃহস্পতিবার আইনজীবী সমিতি ফের জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসবে বলে জানান জয়নুল আবেদীন।

Reneta

এর আগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠকের পর সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, প্রধান বিচারপতির আকস্মিক ছুটিতে যাওয়ায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা মর্মাহত হয়েছেন।

তার আগে একইদিন সকালে আইনজীবী সমিতির সঙ্গে বৈঠকের পর জয়নুল আবেদীন বলেন, আমরা মনে করি প্রধান বিচারপতি ছুটিতে যাননি। তার উপর চাপ তৈরি করে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।

গত সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরদিন মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যভার গ্রহন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ

পরবর্তী

জেসিয়ার মাথায় ‘মিস ওয়ার্ল্ড’-এর মুকুটও চান এভ্রিল

পরবর্তী
জেসিয়ার মাথায় 'মিস ওয়ার্ল্ড'-এর মুকুটও চান এভ্রিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

জেসিয়ার মাথায় 'মিস ওয়ার্ল্ড'-এর মুকুটও চান এভ্রিল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোনকে টেক্কা দিতে বাজারে গুগলের আলোচিত পিক্সেল ২

সর্বশেষ

ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT