চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:০৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে বিভিন্ন সভা-সমাবেশে নির্বাচনী প্রচারণার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির নেতাকর্মীদের নিয়ে সকালে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে বিএনপি মহাসচিব এমন অভিযোগ করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন: রাষ্ট্রীয় পদে থেকে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।

এসময় ফখরুল দেশে জঙ্গিবাদ সৃষ্টির জন্য সরকারের একটি মহল নেপথ্যে কাজ করছে, এমন অভিযোগ এনে বলেন: ‘জঙ্গিবাদ প্রতিষ্ঠায় বর্তমান সরকারের একটি অংশ কাজ করছে। আমরা শুরু থেকেই বলে এসেছি জঙ্গিবাদ দমনে নিরপেক্ষ তদন্ত হোক। কিন্তু সরকার ধরে ধরে লোকজন হত্যা করছে। এতে সঠিক তথ্য বের করা যাচ্ছে না।’

ফখরুল বলেন, ‘সরকার মূলত জঙ্গিবাদকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে।’

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাফারি পার্কে প্রথমবারের মতো মা হলো বাঘিনী

পরবর্তী

একটু দেরি হয়ে গেল, তবে খুব বেশি নয়

পরবর্তী

একটু দেরি হয়ে গেল, তবে খুব বেশি নয়

এসে দেখেন কিছুই নাই, শুধু ছাই আর ছাই

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT