বাংলাদেশ

প্রধানমন্ত্রী চাইলে আরও এক বছর দায়িত্ব পালন করতে চান আবদুল মুহিত

প্রধানমন্ত্রী চাইলে আরও এক বছর দায়িত্ব পালন করতে চান আবদুল মুহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আরও এক বছর দায়িত্ব পালন করবেন আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাতে চ্যানেল আইয়ের সঙ্গে এ কথা বলেন তিনি। 

মুহিত বলেন: গত ৩০ ডিসেম্বর হয়ে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে। গতবারের তুলনায় এবার অনেক বেশি ভোট পড়েছে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ ব্যাপকভাবে নৌকায় ভোট দিয়েছে বলে মনে করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৫ বছরে বাংলাদেশ অর্থনীতিতে অসাধ্য সাধন করবে।

বিষয়:আবুল মাল আবদুল মুহিত একাদশ জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…