চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর কাছে একজন চিত্রনায়কের খোলা চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
বিনোদন
A A
ওমর সানি

ওমর সানি

জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভারতের বাংলা ছবি ‘চ্যাম্প’। এবার ঈ​দ উপলক্ষে গত ২৩ জুন দেবের এই ছবিটি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। জানা গেছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ছবিটি এ​ দেশে আমদা​নী করছে তিতাস কথাচিত্র। ছবিটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। প্রযোজক দেব। এবারই প্রথম চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। ছবিতে আরও অভিনয় করছেন রুক্ষিনী মৈত্র, চিরঞ্জিৎ, প্রিয়াঙ্কা সরকার, কৌশিক গাঙ্গুলী, লাবণী সরকার প্রমুখ।

আর ‘চ্যাম্প’ ছবির বিনিময়ে ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছে কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত বাংলাদেশের ছবি ‘মাস্তানি’। ছবিটি গত বছর মুক্তি পেয়েছিল।

এমন অসম বিনিময়ে বিস্মিত চিত্রনায়ক ওমর সানী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছেন। ওমর সানী তার ফেসবুকে গতকাল বুধবার রাতে প্রকাশ করেছেন চিঠিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাফটা চুক্তি বাতিলের অনুরোধ জানিয়ে ওমর সানি লিখেছেন, ‘সরকারের যে কোনো সিদ্ধান্তই আমাদের মানতে হবে। বাংলাদেশের জনগণের মতামতের গুরুত্ব ও মর্যাদা আপনি সব সময়ই দিয়ে থাকেন। আমি আপনার কাছে সাফটা চুক্তির কথা বলছি। সার্ক দেশের নিয়ম অনুসারে এক দেশের ছবি আরেক দেশে চলবে—এ আইন রয়েছে। আমাদের চলচ্চিত্রের সময়টা বর্তমানে খুবই খারাপ। তাই আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি সাফটা চুক্তি বাতিলের।’

ওমর সানী আরও লিখেছেন, ‘এই এফডিসি জাতির জনক বঙ্গবন্ধুর গড়া। জাতির জনক বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, তখন এক দিনের নোটিশে বলেছিলেন, এ দেশে কোনো ভিন দেশীয় ছবি (হিন্দি, উর্দু, পাকিস্তানি) চলবে না। তখনকার সময় দেশের অবস্থা ছিল নাজুক। কিন্তু এ দেশ তো বর্তমানে সে অবস্থানে নেই। বর্তমানে অনেক উন্নত হয়েছে। আপনি তো জাতির জনক বঙ্গবন্ধুর সন্তান। আমরা খুব ভালোভাবেই জানি, আপনিও আপনার বাবার মতো চলচ্চিত্রকে ভালোবাসেন। তাই আমরা চাই, আপনার ভালোবাসা ও হাতের ছোঁয়া পেয়ে চলচ্চিত্র ফিরে পাক আবার সোনালি অতীত।’

যৌথ প্রযোজনার ছবি নিয়ে ওমর সানী লিখেছেন, ‘যৌথ ছবি হোক, আমরাও চাই। কিন্তু সব কিছু যেন হয় সমান সমান। আমাদের দেশের হলের অবস্থা ও পরিবেশ ভালো নয়। হলে গিয়ে যেন আমাদের দেশের মানুষ ছবি দেখতে পারে, সে পরিবেশ সৃষ্টি করতে হবে। এফডিসিতে সার্ভার থেকে শুরু করে অন্যান্য সমস্যা সমাধান করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা চলচ্চিত্রের মানুষেরা চলচ্চিত্র নিয়ে মিলেমিশে থাকতে চাই। আমরা শুধু ভালোবাসা চাই, ভালোবাসা দিতে চাই। হানাহানি চাই না। আমাদের দেশটা অনেক সুন্দর। আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি এ দেশে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ সোনার মতো করেই গড়তে চাই।’

শেষে ওমর সানী লিখেছেন, ‘আমি চলচ্চিত্রের একজন অতি সাধারণ মানুষ। এ দেশেরই সন্তান, তাই আমার যদি কোনো ভুলত্রুটি হয়, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।’

ট্যাগ: ওমর সানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবাদের ক্যাম্প শুক্রবার থেকে

পরবর্তী

না খেলেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

পরবর্তী

না খেলেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে ফরহাদ মজহার

ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT