চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সেশনে ভাস্বর ‘দুই বন্ধু’র অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ ওভার, ৯৬ রান, ৩ উইকেট। মিরপুর টেস্টের প্রথম সেশন শেষে বাংলাদেশের অবস্থা। সকালে কামিন্সের পেস আগুনে দাউ দাউ করে জ্বলছিল স্বাগতিকদের স্বপ্ন।  একাই ফিরিয়েছেন তিনজনকে।  এরপর তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ব্যাটিংয়ে ফুটে ওঠে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের দীর্ঘদিনের পদচারণার ছবি। সেই ছবির কল্যাণে প্রথম সেশনে আর কোনও বিপদ আসেনি।

এই টেস্ট দিয়ে দুজনই ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমেছেন। বাংলাদেশের টেস্ট খেলার সুযোগ খুব একটা হয় না। তাই ক্যারিয়ারের এতদিন বাদে এসে মাত্র ৫০ টেস্টের কেক কাটতে হলো দুই বন্ধুকে।

সকালের সৌম্যকে মনে হয়েছে উইকেটের বাউন্স দেখে ভড়কে যাচ্ছেন। অভিজ্ঞ তামিম নিজেকে সামলে নেন। কিন্তু পারেননি সৌম্য (৮)। প্রথম ওভারের শেষ বলে গালিতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

Banglabid

এরপর ইমরুল। বাউন্সের সামনে তাকেও খাবি খেতে দেখা যায়। কামিন্স এবার অফস্টাম্পের বাইরে স্লো ডেলিভারি দেন। বল শেষ মুহূর্তে খানিকটা নিচু হয়ে যায়। ইমরুল তালগোল পাকিয়ে ব্যাট দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন। ঠিক পরের বলে ওয়াইড ইয়র্কারে ওই  উইকেটের পেছনে ধরা পড়েন সাব্বির রহমান (০)। চার ওভারের ভেতর ছিল না তিন উইকেট! সেখান থেকে হাল ধরেন তামিম-সাকিব।

মুশফিকুর রহিম এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

এই টেস্ট দিয়ে ২ বছর পর একাদশে ফিরেছেন নাসির হোসেন। মোসাদ্দেক হোসেনের অসুস্থতায় স্কোয়াডে ফেরা মুমিনুল হক একাদশে ঢুকতে পারেননি। তার সঙ্গে বাইরে থাকছেন তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস।

Reneta

পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গী শফিউল ইসলাম। স্পিনে সাকিব আলহাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং বঙ্গবন্ধু

পরবর্তী

জলাবদ্ধতায় পশু কোরবানি নিয়ে সংশয়

পরবর্তী
জলাবদ্ধতার কারণে রিকশা চলাচল কঠিন হয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাবদ্ধতায় পশু কোরবানি নিয়ে সংশয়

বন্যার কারণে উপড়ে গেছে সাড়ে ৭ লাখ গাছ, দিনাজপুরের ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা: দিনাজপুরে উপড়ে গেছে সাড়ে ৭ লাখ গাছ

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT