চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দুই ম্যাচে বিশ্রামে তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ৩০, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিন আহমেদ হাস্যোজ্জ্বল মুখে ছবি, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। টি-টুয়েন্টি আসরটির প্রথম দুই রাউন্ডে খেলা হচ্ছে না মোহামেডান পেসার তাসকিন আহমেদের। হালকা চোট থাকায় এ পেসারকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

মোহামেডান ফিজিও মোহাম্মদ ইকবাল জানালেন, ‘তৃতীয় ম্যাচের আগে তাসকিন দলের সঙ্গে যোগ দেবেন। প্রথম দুই ম্যাচে আমরা তাকে বিশ্রামে থাকতে বলেছি। দলে আর কোনো ইনজুরি সমস্যা নেই।’

ডিপিএলের উদ্বোধনী দিনে দুপুর দেড়টার ম্যাচে বিকেএসপি’র চার নম্বর মাঠে সাকিব আল হাসানের মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পরদিন ১ জুন তিন নম্বর মাঠে সাদা-কালো শিবিরের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৩ জুন মিরপুরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলের তৃতীয় ম্যাচে খেলবেন তাসকিন।

গত শুক্রবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ বোলিং করেন তাসকিন। ৪৬ রান দিয়ে নেন ৪ উইকেট।

ম্যাচের জন্য ফিট না থাকায় অনুমেয়ভাবেই মিরপুরের একাডেমি মাঠে রোববারের অনুশীলনে ছিলেন না তাসকিন। ওঠেননি দলের সঙ্গে টিম হোটেলে। ম্যাচের আগেরদিন অনুশীলনে দেখা যায়নি মোহামেডান অধিনায়ক সাকিবকেও। দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানান, সাকিব রোববার বিশ্রামে আছেন।

ট্যাগ: ডিপিএল-২০২১ঢাকা প্রিমিয়ার লিগঢাকা প্রিমিয়ার লিগ-২০২১তাসকিন আহমেদমোহামেডানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবাসীদের জন্য ‘কুইক রেসপন্স টিম’ 

পরবর্তী

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

পরবর্তী

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

খেলাধুলার জন্য প্রস্তুত সাইফউদ্দিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলার জন্য ফিট সাইফউদ্দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT