চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের জন্য ‘কুইক রেসপন্স টিম’ 

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৩:২১ অপরাহ্ণ ৩০, মে ২০২১
প্রবাস সংবাদ
A A

প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন করেছেন ‘কুইক রেসপন্স টিম’। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে গঠিত এই টিম দেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের কাজ করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ হামিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে বিদেশে গমনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত প্রবাসী কর্মীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত।

এছাড়াও দেশে অবস্থানকালীন সময়ে এসব কর্মীদের ভিসা, টিকেট সংক্রান্ত নানা সমস্যা এবং অন্যান্য জটিলতার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। এজন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর পরিচালক আরিফ আহমেদ খানকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছেন মন্ত্রণালয়। গঠিত এই টিম প্রবাসীদের যেকোন সমস্যার উদ্ভূত পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের লক্ষ্যে কাজ করবেন বলেন এই আদেশে উল্লেখ করা হয়েছে।

‘কুইক রেসপন্স টিমে’র কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারোয়ার আলম, বিএমইটির ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর উপ-পরিচালক মোহাম্মদ জাহিদ আনোয়ার, সহকারি পরিচালক মোঃ আজিজুল ইসলাম ভূঁইয়া ,উপসহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা আশা করেন শুধু কাগজে কলমে নয় বাস্তবিক অর্থেই প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের সচেষ্ট থাকবেন এই কমিটি।

নেতৃবৃন্দ বিদেশে আগত যেসব প্রবাসীরা দেশে আটকা পড়েছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন এর টিকা প্রদান করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT