চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রত্যাশার চেয়ে বেশি কিছু অ্যাকুয়াম্যান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

বছর শেষে সারা বিশ্বের দর্শকদের চমক দিতে হাজির ডিসি কমিকস ‘অ্যাকুয়াম্যান’। জেমস ওয়ান পরিচালিত এই ছবির মধ্য দিয়েই নতুন করে সাজতে চলেছে ডিসি কমিকস, এমনটাই বলছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। ২১ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেল ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেল ‘অ্যাকুয়াম্যান’।

নির্মাণের শুরু থেকেই আলোচনা তৈরি করে ‘অ্যাকুয়াম্যান’। এর বাইরে অন্য একটি কারণও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, তাহলো এ ছবিতেই অভিনয় করছেন গেম অব থ্রোনসখ্যাত তারকা অভিনেতা জেসন মোমোয়া। আর তার সঙ্গে রয়েছে নিকোল কিডম্যান। সবমিলিয়ে অ্যাকুয়াম্যান নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, তা একদমই ফিকে হয়ে যায়নি।

গত ২৬ নভেম্বর লন্ডনে ছবিটির প্রিমিয়ার হওয়ার পর দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পায় ছবিটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। চলচ্চিত্র-বিষয়ক ওয়েব মাধ্যম ‘স্লাশফিল্ম’-এর পিটার সাইরিটা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি কিছু অ্যাকুয়াম্যান।’ একই সঙ্গে তিনি এ ছবির খলনায়ক ব্ল্যাক মান্টার অভিনয়ের প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, ‘অ্যাকুয়াম্যানকে ভালোবেসে ফেলেছি। অবশ্যই ছবিটি ডিসি ইউনিভার্সের এ-যাবৎকালের সেরা ছবিগুলোর একটি’।

ছবিতে অ্যাকুয়াম্যান চরিত্রের অভিনেতা জেসন মোমোয়া। ১৯৯৮ সালে একজন আন্তর্জাতিক মানের ডিজাইনার তাকেও কোবায়াশি জেসন মোমোয়াকে আবিষ্কার করেন। মডেলিংয়ে নাম লেখান মোমোয়া। ১৯৯৯ সালেই হাওয়াইয়ের ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন এই তারকা। শুরুটা ছিল সেখানেই। ড্রামা সিরিজ ‘বেওয়াচ হাওয়াই’-এ অভিনয় করেন তিনি।

বয়স তখন মাত্র ১৯ বছর। এরপর একে একে নর্থ শোর, জনসন ফ্যামেলি ভ্যাকেশন, দ্য গেইম, স্টারগেট: আটলান্টিস ইত্যাদি সিরিজে কাজ করেন মোমোয়া। এরপরই তাঁর কাজের ঝুলিতে যুক্ত হয় ‘গেম অব থ্রোনস’। হাকা চরিত্রে অভিনয় করেন এই তারকা। এরই মধ্যে ২০১৪ সালে পরিচালক এবং কো-রাইটার হিসেবে রোড টু পালোমা নামে একটি আমেরিকান ড্রামা ফিল্মে কাজ করেন মোমোয়া। একই বছরে সুগার মাউল্টেইন নামে একটি ডার্ক কমেডি থ্রিলারে যোগ দেন এই তারকা। হাতে আসে ‘রেড রোড’ সিরিজের কাজ।

ইতিমধ্যে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করলেও এবার মোমোয়ার হাতে আসতে থাকে বড় বাজেটের কাজ। একে একে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস, ওয়ানস আপন আ টাইম ইন ভেনিস, জাস্টিস লিগ ডিসি কমিকসের বেশ কয়েকটি কাজে দেখা যায় মোমোয়াকে। আর এবার, পানির নিচের রাজ্য আটলান্টিসের উত্তরাধিকারী হয়ে একক চলচ্চিত্রে আর্থার কারি চরিত্রে দেখা দিলেন মোমোয়া। যেখানে তাঁকে দেখা যায় মাটির পৃথিবীর বিরুদ্ধে সমুদ্রের সাতটি রাজ্যকে এক করার কাজ করতে।

ট্যাগ: অ্যাকুয়াম্যানজেসন মোমোয়াবসুন্ধরালিড বিনোদনসিনেপ্লেক্সহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরটা জয়ে শেষ হোক ‘খুব করে চাইছে’ বাংলাদেশ

পরবর্তী

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার নিযুক্ত হলেন রিভা গাঙ্গুলি

পরবর্তী

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার নিযুক্ত হলেন রিভা গাঙ্গুলি

‘মামলা-হামলা চলছে, কোনো প্রতিকার পাচ্ছি না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT