চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশীর নামে মামলা করলেন ক্ষুব্ধ সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
সালমান খান স্টেজে দাঁড়িয়ে, পেশাদার পরিবেশনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেশীর নামে মামলা করলেন বলিউড সুপারস্টার সালমান খান। সালমানের পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশী কেতন কক্করের নামে ক্ষুব্ধ ভাইজান মামলা করেছেন।

সালমানের অভিযোগ, প্রতিবেশী কেতন কক্কর এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। আর এতেই তার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ এই অভিনেতা।

কেতনের বিরুদ্ধে সালমানের আইনজীবীর অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতাকে নিয়ে নানা অবমাননাকর কথা বলেছেন। সালমানের মানহানি করার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সালমানের পানভেলের ফার্ম হাউজের কাছের একটি জমির মালিক কেতন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতার নামে মানহানিকর কথা বলেন তিনি। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন এই বলিউড অভিনেতার আইনজীবী।

এদিকে, বিচারক অনিল এইচ লাদহাদের বিবাদী পক্ষকে তার জবাব দেওয়ার জন্য আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। ওইদিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে কেতন কক্কর যেন সালমানকে নিয়ে কোনো ধরনের মানহানিকর কিছু না বলে, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি চেয়ে আদালতে আবেদন করেছিল সালমানের লিগ্যাল টিম।

কিন্তু কেতনের পক্ষের আইনজীবী আভা সিং ও আদিত্য প্রতাপ এই আবেদনের বিরোধিতা করেন। তারা জানান, মামলার শুনানির মাত্র একদিন আগে পুরো বিষয়টি জানতে পারেন তার মক্কেল, তাই পুরো বিষয়টি বুঝে উঠতে আরও সময় চান তারা। ফলে কেতনের আইনজীবীদের সময় দিয়ে মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত।

ট্যাগ: আদালতপ্রতিবেশীবলিউড সুপারস্টারসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফের কাউন্সিলর ‘করোনা হিরো’ খোরশেদ

পরবর্তী

চলতি বছরে যেসব অরিজিনাল কনটেন্ট আনছে ‘হইচই বাংলাদেশ’

পরবর্তী
বাংলাদেশি চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরে যেসব অরিজিনাল কনটেন্ট আনছে 'হইচই বাংলাদেশ'

বাংলাদেশের একজন নারী বক্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি সরকার'

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT