চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষকে এক হালির স্বাদ দিল ম্যানইউ-টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হোসে মরিনহোর দল। আর হার্ডাসফিল্ড টাউনকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করা ম্যানইউকে প্রথমে লিড এনে দেন হুয়ান মাতা। খেলার তিন মিনিটেই গোল করেন স্প্যানিশ তারকা। রেড ডেভিলদের ব্যবধানটা দ্বিগুণ করে মারোয়ান ফেলাইনি। ৩৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়ান বেলজিয়ান মিডফিল্ডার।

প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের দেখা পায় ম্যানইউ। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তিননম্বর গোলটি করেন ফেলাইনি। ৮৬ মিনিটে গোলের হালি পূর্ণ করেন আরেক বেলজিয়ান রোমেলু লুকাকু।

টটেনহ্যামের হয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। খেলার ৯ ও ২৩ মিনিটে গোল করেন ইংলিশ স্ট্রাইকার। মাঝে ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেন ডেভিস। আর খেলার শেষ মিনিটের চতুর্থ গোলটি করেন মৌসা সিসেকো।

দিনের অন্য ম্যাচে স্টোক সিটি ২-১ গোলে সাউদাম্পটনকে এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেড ১-০ গোলে সোয়ানসি সিটিকে হারায়। এছাড়া ওয়েস্ট ব্রুম ও ওয়াটফোর্ডের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগটটেনহ্যামম্যানইউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীরা দৈনিক ৮ ঘণ্টা কাজের মূল্যায়ন পান না

পরবর্তী

জন্মদিনে শুভেচ্ছা জানাতে চ্যানেল আইয়ে আসছে ‘ঢাকা অ্যাটাক’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে শুভেচ্ছা জানাতে চ্যানেল আইয়ে আসছে ‘ঢাকা অ্যাটাক’

পিএসজির ফুটবল খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির আগুনে পুড়ে ছাই বোর্দো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT