চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর প্রতিটি পূজা মণ্ডপ সিসিটিভির আওতায় থাকবে: ডিএমপি কমিশনার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১২:৩১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
ডিএমপি কমিশনারের নেতৃত্বে পূজা মণ্ডপে সিসিটিভি স্থাপন কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীর প্রতিটি পূজা মণ্ডপ এবারে সিসিটিভির আওতায় থাকবে। এছাড়াও প্রতিটি মণ্ডপে আর্চওয়ে থাকবে। দর্শনার্থীদের তল্লাশি করে আর্চওয়ে দিয়ে ঢুকানো হবে এবং মণ্ডপ গুলোতে প্রবেশ ও প্রস্থানের আলাদা গেট থাকবে।

সোমবার চকবাজারের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপের সর্বশেষ অবস্থা দেখতে এসে সংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এই পূজাকে ঘিরে নাশকতার কোন আশঙ্কা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‍তিনি বলেন, ‘বর্তমান বাস্তবতা পর্যবেক্ষণ করে আমাদের গোয়েন্দারা কাজ করছে, এবং সুনির্দিষ্ট হুমকি না থাকলেও নাশকতার বিষয়টি মাথায় রেখে পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তার জন্য আমরা সর্বদা প্রস্তুত ।’

এসময় তিনি জানান, রাজধানীতে এবার ৫টি বড় ও ৪টি মাঝারি পূজা মণ্ডপ সহ ২৩১টি পূজা মণ্ডপ থাকবে। এই ৯ টি পূজা মণ্ডপে দেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

উৎসব করবে সম্প্রদায় নিরাপত্তা দেবে রাষ্ট্র উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যেসব এলাকায় পূজা হবে সেখানে পুলিশ ও জনসাধারণের মধ্যে জনসংযোগ ঘটানো হয়েছে। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী জনসাধারণের নিরাপত্তা বিধানে তৎপর থাকবে।

ডিএমপি কমিশনার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান গুড গভর্নেন্স এজন্য নিরাপত্তার স্বার্থে কাউকেই ছাড় দেয়া হবে না।

এসময় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ডিএমপি কমিশনারপূজাপূজা মণ্ডপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ নাইজেরিয়া হবে না, মিয়ানমারও হবে না

পরবর্তী

আমদানি করা ‘আতপ চাল’ নিয়ে বিপাকে সরকার

পরবর্তী

আমদানি করা 'আতপ চাল' নিয়ে বিপাকে সরকার

বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের সংবাদের বিষয়ে যা জানাল বিএনপি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT