চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশক দীপন হত্যায় অভিযুক্ত মূলহোতা গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

লেখক অভিজিৎ এবং প্রকাশক দীপন হত্যার মাস্টার মাইন্ড হিসেবে পুরস্কার-ঘোষিত আনসার আল ইসলাম নেতা সুজন ওরফে সাদকে গ্রেফতার করেছে ডিবি। হত্যায় সরাসরি অংশ না নিলেও হত্যাকারীদের প্রশিক্ষণ এবং হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা জানিয়েছে সে। 

গত বছরের একুশে বই মেলার কাছে জঙ্গি হামলায় নিহত হন লেখক অভিজিৎ রায়। ওই বছরেরই ৩১শে অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজ প্রকাশনা অফিসে জঙ্গিরা প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করে। তার কয়েক ঘণ্টা আগে লালমাটিয়ার আরেক প্রকাশনা অফিসে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিন জনকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়।

ওই দু’টি মামলার তদন্তে এখনও কোনো কিনারা করতে না পরলেও ডিবি বলেছে, শনিবার রাতে টঙ্গী রেল স্টেশন থেকে আটক আব্দুস সবুর ওরফে সা’দ দু’টি ঘটনারই মূল হোতা। 

Banglabid

ডিএমপি’র মুখপাত্র মো. মনিরুল ইসলাম বলেন, অভিজিত, দীপন ও টুটুল হত্যার কথা সে স্বীকার করেছে। মাদ্রাসার পড়ার সময় কথিত ইশতিয়াক ভাই তাকে টার্গেট করে। বলে এখন ভালো করে পড়াশোনা করো, পরে যখন হিজরতের সময় হবে তখন জানানো হবে। পরে সেই হিজরতের পথে নিয়ে যায় তাকে। 

ডিবি জানিয়েছে, হত্যা পরিকল্পনা তৈরি ও রেকি করা এবং প্রশিক্ষণ ছাড়াও আনসার আল ইসলামের স্লিপার সেল সদস্যদের অস্ত্র চালনা বিশেষ করে চাপাতি চালানোর প্রশিক্ষণ দিতো মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা, ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র সবুর ওরফে সাদ।

মনিরুল ইসলাম যোগ করেন, দীপন ও টুটুল হত্যাই যারা সম্পৃক্ত ছিলো ধর্মের কথা বলে সেই তাদের হত্যায় উদ্বুদ্ধ করেছে। তাই তাকে বলা যায় অন্যতম মাস্টারমাইন্ড। যাদের বোধ-বুদ্ধি কম কিন্তু সাহসী তাদেরই তারা এভাবে কোরবানীর পশু হিসেবে নির্বাচন করে। 

Reneta

গত মধ্য জুনে টুটুল হত্যা চেষ্টায় সরাসরি অংশগ্রহণকারী হিসেবে ডিবি গ্রেফতার করে সুমন ওরফে সাইফুল এবং দীপন হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার করে মইনুল হাসান শামীমকে। জিজ্ঞাসায়, সাদের কাছে অস্ত্র চালনা প্রশিক্ষণ নেয়ার কথা জানিয়েছিলো তারা।

গত বছরের ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপনবগ্লার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

পরবর্তী

রাজাকারপুত্র রাজাকার নয়, যদি…

পরবর্তী

রাজাকারপুত্র রাজাকার নয়, যদি...

মন্ত্রীসহ প্রভাবশালীদের বিদেশে চিকিৎসা ও কিছু কথা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT