চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যাটেলের ইতিহাস গড়া দিনে ধরাশায়ী নিউজিল্যান্ড

রিয়াজুল ইসলাম শুভ রিয়াজুল ইসলাম শুভ
১০:২২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ইনিংসে ১০ উইকেট। ইতিহাসে প্রথম নয়। তবে বিরল! ২০২১ সালের ৪ ডিসেম্বর দিনটা তাই বিশেষই হয়ে থাকল টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হিসেবে। চলতি শতাব্দীতে প্রথমবার যে ক্রিকেটের কুলীন ফরম্যাট দেখা পেল ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের সঙ্গীর। এদিন তৃতীয় ক্রিকেটার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি অর্থোডক্স স্পিনার আজাজ প্যাটেল।

১৯৫৬ সালে, ম্যানচেস্টার টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন অফস্পিনার লেকার। পরে দ্বিতীয় বোলার হিসেবে পারফেক্ট টেনের রেকর্ডে নাম লেখান কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৯ সালে, দিল্লি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে নেন প্রতিপক্ষ ইনিংসের সবকটি উইকেট। সেই এলিট ক্লাবের সদস্য হলেন প্যাটেল। সৌজন্যে ক্রিকেট বিশ্ব দেখল আরেকটি দারুণ বোলিং ফিগার: ৪৭.৫-১২-১১৯-১০।

মুম্বাই টেস্টের দ্বিতীয় দিন, শনিবার দুপুরে বিরল মুহূর্তের সাক্ষী হন গ্যালারি থেকে শুরু করে টিভি সেটের সামনে বস থাকা হাজারো ক্রিকেটপ্রেমী। শুক্রবার টেস্টের প্রথমদিনে শুভম গিলকে তালুবন্দি করেছিলেন টেলরের। সেই শুরু। দ্বিতীয় দিনে শেষজন হিসেবে মোহাম্মদ সিরাজকে তালুবন্দি করিয়েছেন রাভিন্দ্রের। তাতে হয় চক্রপূরণ। ভারতের ১০ উইকেটের সবকটি লেখা হয়ে যায় তার নামের পাশে।

Banglabid

ভারত প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়। যার সবকটি উইকেট দখলে নেন মুম্বাইয়ে জন্ম দেয়া ৩৩ বছর বয়সী প্যাটেল।

৪ উইকেটে ২২১ রানে দ্বিতীয় দিন শুরু করা ভারত আর ১০৪ রান যোগ করতে শেষ ৪ উইকেট খোয়ায়। দিনের খেলা শুরুর খানিক পর ২৭ রান করা ঋদ্ধিমান সাহাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৫ উইকেট পূর্ণ করেন প্যাটেল। পরের বলেই রবীচন্দ্রন অশ্বিনকে বোল্ড করে বিশেষ অর্জনের দিকে আরেকধাপ পা বাড়ান।

একের পর এক সঙ্গী হারানোর দৃশ্যের সামনেও অবিচল ছিলেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। আগের দিনই পেয়েছিলেন সেঞ্চুরি। সেই ইনিংস লম্বা করে দেড়শ রান পর্যন্ত টেনে নিয়েছেন। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে অক্ষর প্যাটেলের সঙ্গে ৬৭ রানের কার্যকর জুটি গড়েছেন।

Reneta

যে জুটি ভারতের ৩০০ রানের গণ্ডি পেরোতে কার্যকর ভূমিকা রাখে। টম ব্লান্ডেলের গ্লাভসে জমা পড়ার আগে মায়াঙ্ক ৩১১ বলে ১৭ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ১৫০ রানের ধৈর্যশীল ইনিংস উপহার দেন।

অক্ষর প্যাটেলের ১২৮ বলে ৫ চার ও ১ ছক্কার মারে সাজানো ৫২ রানের ইনিংসটির গুরুত্বও কোনো অংশে কম নয়। প্যাটেলের বলে এলবিডব্লিউয়ে কাটা পড়ে তার ইনিংস থামে।

জয়ন্ত যাদবের উইকেট তুলে নেয়ার পর বিশ্ব ক্রিকেট প্যাটেলের উপর দৃষ্টি রাখতে বাধ্য হয়। পারফেক্ট টেনের রেকর্ড গড়তে তখন আর মাত্র এক উইকেট চাই তার। স্লগ করতে যাওয়া মোহাম্মদ সিরাজ ঠিকমতো বল ব্যাটে নিতে পারেননি, ব্যাটের উপরের কানায় লেগে মিডঅনে চলে যায়। রাচিন রাভিন্দ্র বল তালুবন্দি করার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ার আনন্দে হাত মুষ্টিবদ্ধ করে শূন্যে ঘুষি ছুঁড়ে গর্জন-হুঙ্কারে উদযাপনে মাতেন প্যাটেল।

এমন পারফরম্যান্সও অবশ্য প্যাটেলকে আনন্দে শেষ করতে দেয়নি দিনটি। কিউইরা ব্যাটিং ব্যর্থতায় ২৮.১ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। কাইল জেমিসন (১৭) এবং ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম (১০) ছাড়া কেউ দুঅঙ্কের ঘরে যেতে পারেননি।

চোটের কারণে খেলতে না পারা কেন উইলিয়ামসনের অনুপস্থিতির মাঝে ব্যাটিংয়ের কঙ্কাল বেরিয়ে পড়ে সফরকারীদের।

ভারতের হয়ে ৮ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট নেন অশ্বিন। ৩ ওভারে ১৯ রানে সিরাজ পান ৩ উইকেট। অক্ষর দুটি ও জয়ন্ত নেন একটি করে উইকেট।

নিউজিল্যান্ডকে ফলোঅন করান কোহলি। পান বিপক্ষে ২৬৩ রানের লিড। দ্বিতীয় ইনিংসে নেমে স্বাগতিকরা দারুণ করছে। চোটে পড়া শুভমন গিলের বদলে মায়াঙ্কের সঙ্গে ওপেন করেছেন চেতেশ্বর পূজারা। দুই ব্যাটার সাবলীলভাবে ৬৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন।

দিনের খেলা শেষে ভারত চালকের আসনে। মায়াঙ্ক ৩৫ ও পূজারা ২৯ রানে রোববারের খেলা শুরু করবেন। এরমধ্যেই ৩৩২ রানের লিডে জমানো ভারতের সামনে পড়ে আছে পুরো তিনটি দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যাটেলভারত-নিউজিল্যান্ড টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক অর্জনে আরেক আক্ষেপ ভুলেছেন সুপ্তা

পরবর্তী

ওয়েস্ট হ্যাম ধাক্কায় শীর্ষস্থান খোয়াল চেলসি

পরবর্তী
West Ham players celebrating after scoring against Chelsea. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট হ্যাম ধাক্কায় শীর্ষস্থান খোয়াল চেলসি

লিভারপুলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ করা সময়ের গোলে শীর্ষে লিভারপুল

সর্বশেষ

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT