বিনোদন

প্রাচ্য আর পাশ্চাত্যের সম্মিলনে জমকালো বাঁধন

তিন নারী সুন্দরী ফ্যাশনেবল পোশাকে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন নারী বিভিন্ন স্টাইলের নীল রঙের গাউন পরা, একটি পুরোনো পাথরের দেয়ালের সামনে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘রেহানা মরিয়ম নূর’-এর কল্যাণে আজমেরী হক বাঁধনের পরিচয় এখন বিশ্বব্যাপী। ‘রেহানা মারিয়াম নূর’ এখন সবার আলোচনায়। শুধু সিনেমাই নয়, বাঁধনের পোশাক ও লুকও সবার নজর কেড়েছে কানে।

আধুনিক পোশাক পরা নারী সুন্দরভাবে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার বাঁধন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি জমকালো পোশাকে দেখা গেছে তাকে। সাজ ও পোশাক মিলিয়ে বাঁধনকে লাগছে মোহনীয়। শাড়ি ও গাউনের সম্মিলনে ডিজাইন করা পোশাকটি নজর কেড়েছে সবার।

দুটি মহিলার সুন্দর পোশাক পরা ছবি, একজন দেয়ালে দাঁড়িয়ে অন্যজন বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁধন তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, পাশ্চাত্যের গাউন ও প্রাচ্যের শাড়ির সমন্বয়ে ডিজাইন করা এই পোশাকটি পরে দূরে থেকেও দেশের কাছাকাছিই আছেন বলে মনে হচ্ছে তার।

একজন নারী আধুনিক পোশাক পরে পাথরের দেয়ালে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাকটি তৈরি করেছে ঢাকার ফ্যাশন হাউস জোয়ানাশ। ফ্যাশন হাউসটির স্বত্বাধিকারী ও ডিজাইনার আসমা সুলতানা পোশাকটির ডিজাইন করেছেন।

সুন্দরী নারী কালো গাউন পরে পাথর দেয়াল সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর অন্যতম প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব কানে প্রশংসিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রদর্শিত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।

বিষয়:আজমেরী হক বাঁধন আবদুল্লাহ মোহাম্মদ সাদ রেহানা মরিয়ম নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…