চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুর দুর্ধর্ষ গেরিলা নেতা গুজমান কারাবন্দী অবস্থায় মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বয়সী পুরুষের ছবি, তিনি গগনচুম্বী চুল ও গোঁফের সঙ্গে কালো চশমা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকার দেশ পেরুর দুর্ধর্ষ গেরিলা নেতা আবিমায়েল গুজমান কারাবন্দী অবস্থায় মারা গেছেন।

পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের প্রতিষ্ঠাতা গুজমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেরুর কারা প্রধান সুসানা সিলভা শনিবার আরপিপি রেডিওকে বলেন, গুজমান বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন, আগস্টের প্রথমদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

গত দুই দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে ফের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু তার আগেই স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নিজের কারাকক্ষেই তার মৃত্যু হয়।

“সকালে আমাকে জানানো হয় যে, সন্ত্রাসী আবিমায়েল গুজমান সাধারণ সংক্রমণে ভুগে মারা গেছেন,”  পেরুর প্রতিরক্ষামন্ত্রী ওয়ালতের আইয়ালা এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স।

দলীয় নেতাদের একটি গ্রুপ ছবি, সবাই বসে বা দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ দর্শনের সাবেক অধ্যাপক গুজমান আজীবন কমিউনিস্ট ছিলেন। ১৯৬০ এর দশকের শেষ দিকে তিনি চীনে গিয়েছিলেন। সেখানে চীনের নেতা মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লবে বিস্মিত হন তিনি। এরপর শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে পেরুতে মাওবাদী কমিউনিজম প্রতিষ্ঠায় কৃতসংকল্প হন।

তার অনুসারীরা কার্ল মার্ক্স, ভ. ই. লেনিন ও মাওয়ের পর তাকে মার্কবাদের চতুর্থ তরবারি বলে ডাকতো এবং বিপ্লবী মন্ত্রে, গানে, পোস্টারে ও সাহিত্যে তাকে শ্রদ্ধা, সম্মানে ভরিয়ে তুলতো।

তার লেখা অল্প কিছু বই শাইনিং পাথ অনুসারীদের কাছে মন্ত্রের মতো হয়ে উঠেছিল। তবে তার এসব বই মার্ক্সবাদী পণ্ডিতদের তেমন নজর কাড়েনি।

১৯৯২ সালে পেরুর রাজধানী লিমা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিচারে সন্ত্রাসী হিসেবে দোষী সাব্যস্ত গুজমানকে বাকি জীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়েছিল। তার গ্রেপ্তারের বর্ষপূর্তির একদিন আগেই ৮৬ বছর বয়সে তিনি মারা যান বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

১৯৯২ সালে লিমায় এক গাড়ি বোমা হামলায় ২৫ জন নিহত হওয়ার এক মামলায় ২০১৮ সালে গুজমানকে দ্বিতীয়বারের মতো আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিয় পাঠশালায় প্রাণের স্পন্দন

পরবর্তী

অ্যাকশন নির্ভরতা বাড়ছে ‘এক্সট্র্যাকশন টু’তে, প্রস্তুত ক্রিস

পরবর্তী
অ্যাকশন সিনেমার দৃশ্য, একজন পুরুষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাকশন নির্ভরতা বাড়ছে ‘এক্সট্র্যাকশন টু’তে, প্রস্তুত ক্রিস

ডাক ও টেলিযোগাযোগ সচিব নগদ আর্থিক সেবার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’ প্রধানমন্ত্রী স্বীকৃত একটি আর্থিক সেবা: ডাক ও টেলিযোগাযোগ সচিব

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT