চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষরা পারলে নারীরা কেনো নয়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রচণ্ড গরমের মাঝে কোর্টে নেমে ফরাসি নারী টেনিস তারকা আলিযে করনেট হঠাত খেয়াল করলেন টি-শার্ট উল্টো করে পরেছেন। খেলা থামিয়ে উন্মুক্ত কোর্টে দাঁড়িয়েই শার্ট খুলে আবার ঠিকমত পরলেন। ব্যস, নিয়ম ভাঙার অভিযোগ আনা হল তার বিরুদ্ধে। তাতেই হইচই পড়ে গেছে ইউএস ওপেনের নিয়ম কানুন নিয়ে।

সুইডেনের জোয়ানা লারসনের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে মঙ্গলবার আলিযে করনেটকে কোর্টেই হুঁশিয়ার করে দেন ম্যাচের চেয়ার আম্পায়ার। ১০ সেকেন্ডের মধ্যে পোশাক পরিবর্তনের সময় ৩১তম বাছাই ফরাসি তারকার বক্ষবন্ধনী দেখা যাওয়ায় ইউএস ওপেনের শৃঙ্খলাভঙ্গ হয়েছে বলেও আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইউএস ওপেন কর্তৃপক্ষ।

বিবৃতির পর সমালোচনার ঝড় উঠেছে নারী টেনিস খেলোয়াড়দের থেকে। নারী-পুরুষে বৈষম্য করছে বলে টুইটারে ইউএস ওপেন কর্তৃপক্ষকে ধুয়ে দিচ্ছেন সাবেক-বর্তমান নারী তারকারা।

স্কটিশ নারী টেনিস কোচ ও তারকা অ্যান্ডি মারের মা জুডি মারে টুইটারে লিখেছেন, ‘আলিযে কিছুক্ষণ আগেই ১০ মিনিট গরমের বিরতি কাটিয়ে কোর্টে ফিরেছিল। তার নতুন স্কার্ট উল্টো ছিল। সে কোর্টে পরিবর্তন করে পরিষ্কার নিয়ম ভেঙেছে। অখেলোয়াড়সুলভ আচরণ! তবে ছেলেরা চাইলে কিন্তু কোর্টে পোশাক পরিবর্তন করতে পারে।’

সেই টুইটের নীচেই অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা কেসি ডেলাকোয়া উত্তর করেছেন, ‘হাস্যকর’!

অনেকে পুরুষ দুই শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারের কোর্টে খালি গায়ের ছবি তুলে ধরে লিখেছেন, ‘এবার কী নিয়ম ভঙ্গ হয়নি?’

Reneta

জেন এলিসে চেরি নামের এক ভক্ত লিখেছেন, ‘একটু দাঁড়াও, নোভাক তার শার্ট খুলতে পারে কারণ বাইরে প্রচণ্ড গরম। এটা মেনে নেয়া যায়! অথচ আলিযে একমিনিটের মধ্য তার স্কার্টটা ঠিক করে পড়ল আর তাতেই আমরা মেজাজ হারিয়ে ফেললাম? তাই না। ইউএস ওপেন তুমি বৈষম্যকারী। এরচেয়ে বেশি দেখতে চাইলে সমুদ্র সৈকতে যাও!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
ফিফা বিশ্বকাপে বিলিয়ন ডলার আয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: মাঠে খেলা শুরুর আগেই বিলিয়ন ডলারের ব্যবসা

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬

বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT