চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরান ঢাকায় আলোকচিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দেয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
অন্যান্য
A A
পুরান ঢাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি ও বঙ্গবন্ধুর ছবি নিয়ে প্রতিবাদ ও স্মরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার বাহাদুর পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোকচিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দেয়ালসহ নানা কর্মসূচির নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরাতন ঢাকার সূত্রাপুর বানিয়া নগর দারুল উলূম শাফিকিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও বঙ্গবন্ধু পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দীর্ঘয়ু কামনায় করে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরে পুরান ঢাকার ঐতিহাসিক ভিক্টোরিয়া পার্কে সকালে ৮টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়। এরপর সকাল সাড়ে ৮ টায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঢাকার ফরাশগঞ্জে ‘ঢাকা অরফানেজ সোসাইটি হিন্দু’ সম্প্রদায়ের অনাথ আশ্রমের শিশুদের নিয়ে কেক কেটে ও মিষ্টিমুখ এবং তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সকাল নয়টায় চিত্রাঙ্গকন প্রতিযোগিতা এবং আলোকচিত্র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দেয়াল উদ্ধোধন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাহাদুর শাহ পার্কে দিনব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল একশো ছবির সমারোহে আলোকচিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দেয়াল। এছাড়া বঙ্গবন্ধু প্রটেক্ট দেয়াল ও বঙ্গবন্ধুর জীবনীর ওপর ২৬ টি চিত্রে আরেকটি দেয়াল। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আকাঁ ছবি প্রদর্শন। মুক্তিযুদ্ধের একাত্তরের দিনগুলি নিয়ে ছয় পর্বের শিশু নাটক মঞ্চায়ন। এর আগে সকালে পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ছবিসহ প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালী করে বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় তারা ছড়া, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত সহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর তিন শতাধিক অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক ও বঙ্গবন্ধুর বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সর্বশেষ পথশিশুসহ উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় মাইনুদ্দিন রানা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোন ক্রান্তিলগ্নে আমরা যুবলীগ রাজপথে থাকব। যেকোন লড়াই সংগ্রামে যুবলীগ সামনে থেকে নেতৃত্ব দেবে।’

রেজাউল করিম রেজা বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে এই বাংলায় কোন ধরনের কোন বিশৃঙ্খলা হবে না। কোন ধরনের অপকর্ম হবে না। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে যুবলীগ কঠোরভাবে প্রতিরোধ করবে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ‘বাঙালি জাতির কাছে আদর্শ প্রিয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বাঙালি চেতনাময়ী নেতা বঙ্গবন্ধুর আজ ১০১ তম জন্মদিন উপলক্ষে মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ও তোবারক বিতরণ এবং হিন্দু সম্প্রদায়ের অসহায় অনাথ ও পথ শিশুদের মাঝে কেক, মিষ্টিসহ খাবার বিতরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সারাজীবন এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের ১৪টি বছর পাকিস্তানি কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দি থেকেছেন, বহু বার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু আত্মমর্যাদা ও বাঙালি জাতির অধিকার আদায়ের প্রশ্নে কখনো মাথা নত করেননি বাংলার এই মৃত্যুঞ্জয়ী নেতা।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিন সহ -সভাপতি সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, মোরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, প্রচার সম্পাদক আরমান হক বাবু, আইন সম্পাদক শাহনাজ পারভীন হিরাসহ মহানগর যুবলীগের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: জন্মশতবার্ষিকীবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে তারার মেলা

পরবর্তী

বঙ্গবন্ধু সকল ভারতীয়র কাছেও একজন বীর: মোদি

পরবর্তী
নরেন্দ্র মোদি হাসিমুখে পরিপাটি পোশাকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সকল ভারতীয়র কাছেও একজন বীর: মোদি

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান ঝড়ের সাথে পাল্লা দিতে পারল না জিম্বাবুয়ে

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT