চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুজোর ফুল

সালমা আহমেদ সালমা আহমেদ
১:১৯ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২১
মতামত
A A
পুজোতে ব্যবহৃত ফুল ও পুষ্পাঞ্জলি, ধাতব থালায় সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটো বেলায় আমার বয়স যখন দুই, বাবার ব্যবসার সুবাদে আমাদেরকে চট্টগ্রামে থাকতে হয়েছে। সেই সময় প্রতিবেশী এক চাচী বেশ বড় একটা থালায় নানান পদের খাবার খেতে দিতেন। মায়ের কাছে সেই গল্প শুনে শুনেই আমি বড় হয়েছি। চাচী তার বাড়ির অন্য সদস্যদের সঙ্গে আমাকেও পেট ভরে খাওয়াতেন। আবার খাওয়া শেষে ঘুমও পাড়িয়ে দিতেন পরম আদরে।

চাচী যখন মন্দিরে পুজো দিতেন, আমাকেও সাথে নিতেন। সেজন্যই হয়তো মন্দিরের পুজো, ঘণ্টির টুং টাং শব্দ আমাকে আজও মোহিত করে। বড়ো বেলায় এসে তাই সন্ধ্যা হলেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেখতে যেতে বেশ লাগতো আমার। আবার দুর্গা পূজা আসলে মা-বোনকে সাথে করে মন্দিরের সামনে কাঁচের চুড়ি কেনার হিড়িক পরে যেতো। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। পরে ভাইদের বিয়ের পর ভাবীদের সাথে নিয়ে একসাথে দুর্গা পূজা দেখতে যেতাম। সে কি আনন্দ!

বাড়ির পাশেই কালী মন্দির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে কুমারী পুজার সময় বন্ধুরা মন্দিরে যেতাম পুজা দেখতে। লাল শাড়ি, লাল টিপ আর চুড়ি পরে হাজির হতাম মন্দিরে। মন্দিরের গেটে গেলেই একজন দিদি কপালে চন্দনের তিলক এঁকে দিতেন। সেখানে গিয়ে মোম কিনে একটি প্লেটে সাজিয়ে সবাই মিলে সেই মোম জ্বালাতাম। সবার মঙ্গলের জন্য মনে মনে প্রার্থনা করতাম। যখন পুরোহিত মন্ত্র পড়া শুরু করতেন খুব মনোযোগ দিয়ে তা শুনতাম। কখনো কেউ জানতে চায় নি আমি কোন ধর্মের মানুষ!

Banglabid

পুজোর জন্য ফুলের সাজসজ্জা, বিভিন্ন রঙের ফুলের সমাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

পুজোর সময় মন্দিরে গেলে কোনোদিন মনেই হতো না আমি অন্য ধর্মের মানুষ। বরং আমার মা আমাদের সবাইকে একসাথে নিয়ে মন্দিরে যেতেন। আমার মায়ের বাবার বাড়ির পাশেই সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষের বসবাস। তাই আমার মাও তার বাবা- মা মানে আমার নানা-নানুর কাছ থেকেই সেই ধর্মের মানুষকে শ্রদ্ধা করতে শিখেছিলেন। মায়ের জীবনের সেই ছায়া কখন যে আমার জীবনেও দাগ কেটে গেছে; তা টেরই পাইনি।

আমি মনে করি, নানা-নানু আমার মাকে মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন বলেই আমি এমন উদার মনের একজন মা পেয়েছি। যিনি আমাদের পরিবারের সবাইকে স্রষ্টার সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধা করতে শিখিয়েছেন। মায়ের মনোভাবের কারণেই আমরা সকল ধর্মের মানুষকে ধর্ম দিয়ে নয়; একজন মানুষ রূপেই মূল্যায়ন করতে শিখেছি।

Reneta

সব ধর্মের মানুষের পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধায় এগিয়ে যাক বাংলাদেশ- এই প্রত্যাশাই করি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখের বাড়ির সামনে সুশান্ত ভক্তদের ভিড়

পরবর্তী

শরৎ মানেই

পরবর্তী
বাংলাদেশের নারীরা শরৎ উৎসবের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শরৎ মানেই

দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের হালকা বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT