চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিয়ানো লাউঞ্জের তৃতীয় পর্বে গাইবেন শফি মন্ডল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
শফি মন্ডল পিয়ানো লাউঞ্জে গাইছেন, গিটার ও মাইক্রোফোনের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বরাবরের মতো এবারও গানের নতুন আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’।

হাতিলের পৃষ্ঠপোষকতায় পিয়ানো লাউঞ্জের তৃতীয় পর্বের অতিথি জনপ্রিয় বাউল শিল্পী শফি মন্ডল।

পিয়ানো লাউঞ্জের প্রথম পর্বের অতিথি ছিলেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান এবং দ্বিতীয় পর্বে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। অভিনব অনুষ্ঠানটির দুটি পর্বেরই প্রশংসা করছেন সাধারণ শ্রোতা দর্শক। জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।

অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন জানান, হাতিল চ্যানেল আই পিয়ানো লাউঞ্জের তৃতীয় পর্ব বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে দেখতে পারবেন দর্শক। এবারের অতিথি বাউল শফি মন্ডল। অনুষ্ঠানটি পরবর্তীতে চ্যানেল আইয়ে ডিজিটাল প্লাটফর্মেও পাওয়া যাবে।

চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে দেশবরেণ্য ১০ প্রিয় সংগীতশিল্পী নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বে তাহসান, ফাহমিদা নবী ও শফি মন্ডল ছাড়াও বাকিরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, অনিমা রায়, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ।

অনুষ্ঠানটি নিয়ে ইজাজ খান স্বপন জানান, ব্যান্ড তারকা মানাম আহমেদের সংগীত আয়োজনে প্রতিটি গানকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হবে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ।

তিনি জানান, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক—সব ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হয়েছে। প্রতিটি পর্বে দর্শক–শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির ভিডিও পরিচালনায় আছেন হিমেল।

ট্যাগ: অনিমা রায়চ্যানেল আইতানভীর আহমেদ সজীবতাহসানপিন্টু ঘোষপিয়ানো লাউঞ্জফাহমিদা নবীফেরদৌস আরাবাউলবাপ্পা মজুমদাররেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশফি মন্ডলশাফিন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংঘবদ্ধ চক্রের আক্রমণের শিকার হচ্ছে ‘নগদ’: ব্যবস্থাপনা পরিচালক

পরবর্তী

মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল: কাদের

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল: কাদের

অভিনেতা হাতে পিস্তল নিয়ে দৃশ্য, উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে জানা গেল ‘মিশন এক্সট্রিম’ মুক্তির তারিখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT