চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘবদ্ধ চক্রের আক্রমণের শিকার হচ্ছে ‘নগদ’: ব্যবস্থাপনা পরিচালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

অনেক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মসহ নানা পন্থায় ডিজিটাল আক্রমণের শিকার হচ্ছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এমনটাই জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থান থেকে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। পেছন থেকে একটি সুবিধাবাদী পক্ষ এক্ষেত্রে মদদ দিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। ভুয়া এই আইডিগুলো থেকে ‘নগদ’-এর লোগো বিকৃত করাসহ বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। একই সঙ্গে ‘নগদ’-এর সেবা ব্যবহার করে সুবিধাপ্রাপ্ত গ্রাহকদের সেবাটি পরিহার করতে উসকানিমূলক বক্তব্য প্রচার করছে গোষ্ঠীটি।

এসব নেতিবাচক প্রোপাগান্ডা ও অপপ্রচার প্রতিরোধে আইনগত সহায়তা নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে ‘নগদ’ কর্তৃপক্ষ।

চলতি মাসের শুরুতে একটি স্বার্থান্বেষী মহল ‘নগদ’-এর অ্যাপের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালায়। চক্রটি ভাড়াটিয়া লোকদের মাধ্যমে ‘নগদ’-এর অ্যাপের রেটিং কমিয়ে দিতে নেগেটিভি রেটিং দিতে শুরু করে।

‘নগদ’ কর্তৃপক্ষ ধারণা করছে, উদ্ভাবনী সব সেবা নিয়ে ডাক বিভাগের এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি বাজারে আসার পর এই খাতে গত এক দশক ধরে চলে আসা গ্রাহক বঞ্চণার অবসান ঘটাতে সক্ষম হয়েছে। এতে করে ‘নগদ’-এর জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। গ্রাহক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। তাতে করে যাত্রার মাত্র আড়াই বছরে ‘নগদ’ সাড়ে ৫ কোটি গ্রাহক পেয়ে যায়। একই সঙ্গে দৈনিক গড় লেনদেন ছাড়িয়ে যায় ৭০০ কোটি টাকা। সেবাটির প্রতি গ্রাহকদের এমন আস্থা আর ভালোবাসার কারণেই একটি চক্র ‘নগদ’-এর ওপর রুষ্ঠ হয়ে দফায় দফায় আক্রমণ চালাচ্ছে।

ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী ঘায়েল করতে ছড়ানো এসব গুজবে কান না দিতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “যে ভালোবাসা দিয়ে গত আড়াই বছর আপনারা ‘নগদ’-এর সঙ্গে ছিলেন সেই একই আস্থা নিয়ে আমাদের সঙ্গে থাকুন। গ্রাহকদের জীবনকে ডিজিটাল করতে আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। গ্রাহকদের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।

Reneta

ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেন, একমাত্র ‘নগদ’ দেশের এমএফএস বাজারের একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছে। আর সে কারণে অনেকে ‘নগদ’-এর বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমরা আশা করব এমন হীন ও অপচেষ্টা থেকে সকলে বিরত থাকবেন। রাষ্ট্রীয় একটি সেবার সুন্দর অগ্রযাত্রার জন্য আমরা যেকোনো গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে সদা প্রস্তুত রয়েছি। মনে রাখবেন, রাষ্ট্রীয় সেবার বিরুদ্ধে যেকোনো ধরনের গুজব ও মিথ্যা রটানো একটি রাষ্ট্রীয় গুরুতর অপরাধ।”

এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনও ‘নগদ’ নিয়ে বিভ্রান্তি ও অপ্রচার না ছড়াতে আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদভুয়া ফেসবুক আইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT