চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিসিবি’র মাথা ধরে টান দিলেন ওয়াকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

পাকিস্তান ক্রিকেটের সার্বিক পরিবর্তনে চাই সবার আগে নিজেদের পরিবর্তন! সদ্য পদত্যাগী পাক কোচ এ দাবি করেছেন। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রশাসনে নির্দেশনার অভাব দেখেন তিনি। বোর্ড এখন দু’জন কর্তা-ব্যক্তি উল্লেখ করে তিনি বলেছেন: বোর্ডে এখন দু’জন মাথা; একজন বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। অন্যজন নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি। তারা ক্রিকেটকে ভিন্ন দুই দিকে চালাতে চান!

এর আগে, দুই বছর পাকিস্তান দলের প্রধান কোচ ছিলেন ওয়াকার। দলের খুব বেশি কিছু বদলাতে পারেননি; পরিস্থিতি যা তাতে দায়িত্বে থাকলে কিছু বদলাতে পারতেন বলেও মনে করেন না এই সাবেক ফাস্ট বোলার।

এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের ব্যর্থতার পর কোচের পদ থেকে পদত্যাগের আগে বোর্ডের কাছে একটি রিপোর্ট দিয়েছিলেন ওয়াকার। সেটিও ফাঁস হয়ে গেছে। সেখানে অধিনায়ক শহীদ আফ্রিদির নেতৃত্বগুনের অভাব ও খেলোয়াড়দের শৃংঙ্খলার অভাবকে দায়ী করেছেন।

Banglabid

তবে এবার একটি সাক্ষাৎকারে ওয়াকার পিসিবির মাথা ধরেই টান দিলেন, ‘সবচেয়ে বড় সমস্যা পরিবারে দুই মাথা থাকা। তাতে কোনো কাজ হয় না। শুধু কোচ না, সব মিলিয়ে ক্রিকেট ভুগছে পিসিবির মধ্যে দুই মাথা থাকায়, দুটি ভিন্ন নির্দেশনা থাকায়। এটা ঠিক করা খুব দরকার।’

ক্রিকেট দলের জন্য বোর্ড, বোর্ডের জন্য ক্রিকেট দল না। এই ব্যাপারটি প্রশাসকদের বুঝতে হবে বলে জোর দিয়েছেন ওয়াকার, ‘আগেও বলেছি ক্রিকেট বোর্ডের উচিৎ দলের কাছে আসা, কোচিং স্টাফদের কাছে আসা। তারাই উন্নতির জন্য এগিয়ে আসবে। কারণ তারা ক্রিকেট দলের জন্য, খেলার জন্য। ক্রিকেট দল তাদের জন্য না। এখানে আমাদের সংস্কৃতিতে তাদের কাছেই ক্রিকেটারদের ধর্ণা দিতে হয়। এটা অন্যরকম হওয়ার কথা। এটা দ্রুত বদলানো দরকার।’

এই সমস্যা থাকার পরও দুই বছর দায়িত্বে থাকলেন কেনো এই প্রশ্নে ওয়াকার বলেছেন, ‘আমি যা করতে চাইতাম তা করতে পারতাম না। আমি তরুণ খেলোয়াড়দের সহায়তা করতে চাইতাম। দুঃখজনক হলো কিছু ব্যাপার ছিল যা আমাকে তা করতে দিত না। অনেকে জানতে চায় আরো আগে কেনো সরে যাইনি। আমি ভেবেছিলাম সিস্টেমের মধ্যে থেকে তা পরিবর্তন করা সম্ভব। আমি সব ঠিক করতে চেয়েছি। কাজ হয়নি।’

Reneta

অধিনায়ক আফ্রিদি ছিলেন সব সমস্যার মূলে। ওয়াকারের ভাষায়, “ওর টেম্পারামেন্টে সমস্যা। কোনো কিছু সহজে নিতে পারে না, রং না চড়িয়ে কিছু করতে পারে না। আমার রিপোর্টে তা লিখেছি। এই রিপোর্ট মিডিয়ার জন্য ছিল না। ক্রিকেট বোর্ডের জন্য ছিল। কিন্তু ওটা ফাঁস হওয়ায় আফ্রিদির সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াকার ইউনুসশহীদ আফ্রিদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘উন্নয়নই শেখ হাসিনার রাজনীতির মূল লক্ষ্য’

পরবর্তী

নাজিমউদ্দিন হত্যার তদন্তে পুলিশের চার ইউনিট

পরবর্তী

নাজিমউদ্দিন হত্যার তদন্তে পুলিশের চার ইউনিট

প্রিমিয়ার লিগে সানি-তাসকিন!

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT