চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতার হত্যায় যেভাবে বিচার চেয়েছিলেন শেখ রেহানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১১, মে ২০২২
রাজনীতি
A A
শেখ রেহানা ও অন্যান্য বক্তা ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশের মাটিতে প্রথম সমাবেশ করে শেখ রেহানা যেভাবে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছিলেন সেই দিনটিকে স্বরণ করে বিশেষ ওয়েবিনার করেছেন আওয়ামী লীগ নেতারা।

পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৯ সালের ১০ মে স্টকহোমে অনুষ্ঠিত সর্বইউরোপীয় বাকশালের এক সম্মেলন যোগ দিয়ে বিদেশের মাটিতে প্রথমবারের মত বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ্য কন্যা শেখ রেহানা।

ওই সম্মেলনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা থাকলেও ভারতে থাকার কারণে শেখ হাসিনার প্রতিনিধিত্ব করতে লন্ডনে অবস্থানরত শেখ রেহানা সম্মেলনে যোগ দেন।

Banglabid

সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনার অনুপস্থিতিতে তার পাঠানো বাণী পাঠ করেন শেখ রেহানা। তার পক্ষে বক্তব্যও রাখেন তিনি। এটাই ছিল কোনো রাজনৈতিক সমাবেশে শেখ রেহানার প্রথম বক্তব্য।

দিনটি উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ‘১০ মে ১৯৭৯ দিকনির্দেশনাহীন সময়ে আশার আলো’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে।

ওয়েবিনারে অংশ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ১৯৭৯ সালের ১০ মে স্টকহোমে অনুষ্ঠিত সর্বইউরোপীয় বাকশালের সম্মেলন যোগ দিয়ে বিদেশের মাটিতে প্রথম কোন সমাবেশে বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়া হয়েছিল, আর সেটি করেছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ্য কন্যা শেখ রেহানা। আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তিনিই সর্বপ্রথম পঁচাত্তরের কলঙ্কজনক ও অমানবিক হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন। কান্নাজড়িত কণ্ঠে শেখ রেহানার আবেগঘন বক্তব্য সে অনুষ্ঠানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি করেছিল।

Reneta

আমু বলেন, “আজকে আমাদের মনে প্রশ্ন থাকে, যদি সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে না থাকতো, তা হলে আমরা কত বছর নির্যাতনের শিকার হতাম? আমরা এই খুনি চক্রের শিকারে থাকতাম? আজকে শেখ হাসিনা যদি দেশে না আসতেন, আমরা কত বছর নিগৃহিত থাকতাম সেটা কেউ বলতে পারবে না।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ওয়েবিনারে অংশ নিয়ে বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য বিদেশের মাটিতে যারা সোচ্চার হয়েছিল, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ্য কন্যা আমাদের শ্রদ্ধাভাজন শেখ রেহানা। সেই সময় আমার উনার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি।

“যখন আমাদের নেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়, তখন আমরা দেশে শেখ রেহানার পরামর্শে নানা কাজকর্ম করতে সক্ষম হয়েছি এবং এখানে জননেত্রী শেখ হাসিনার পক্ষে আইনী লড়াই করার জন্য যে আইনজীবীদের এখানে আনাসহ নানা সহযোগিতা তিনি করেছেন, এছাড়া শেরি ব্লেয়াকে তিনি এখানে পাঠিয়েছিলেন। নানা ভাবে তিনি সহযোগিতা করেছেন। রেহানা আপা আমাদের সাহস যোগিয়েছেন।”

কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “তিনি অত্যন্ত ধীরস্থির, শান্ত ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন।”

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার ন্যায় প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে, যারা এক সময় মনে করতো বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না, সেটাকে ভুল প্রমানিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার হয়েছে, রায়ও কার‌্যকর হয়েছে। ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের প্রতিকার কারতে হয়। অন্যায়ের প্রতিকার যদি না করা যায়, তা হলে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

“এই জাতীয় জীবনে স্বাধীনতার পরে সবচেয়েয়ে বড় অন্যায়টি হয়েছে, জাতির পিতার সপরিবারে হত্যাকাণ্ড। এই হত্যার যদি বিচার না হতো তাহলে আমাদের পক্ষে ন্যায় ভিক্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। সুতরাং জননেত্রী শেখ হাসিনা, পিতার হত্যাকাণ্ডের বিচার করার জন্য নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। এটা ন্যায় প্রতিষ্ঠার জন্য অত্যান্ত পযোজন ছিল।”

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সহযোগিতায় ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ওয়েবিনারে বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগশেখ রেহানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঁচাবাজারে খাদ্য নিরাপত্তা বাড়ানোর তাগিদ

পরবর্তী

কানাডায় বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকায় বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র স্থাপন

পরবর্তী
বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিদের বৈঠক, মুখোমুখি বসে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বঙ্গবন্ধু চেয়ার ও ঢাকায় বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্র স্থাপন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি গণমাধ্যমে দেশকে সঠিকভাবে তুলে ধরুন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT