চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির দাবি একটাই, ‘ভাল রেফারি চাই!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ। সেই ম্যাচের আগে পিএসজি শিবিরে একটাই আওয়াজ জোরে-শোরে, রেফারিং যেন হয় অসাধারণ!

গত মৌসুম থেকেই রেফারিং নিয়ে ভীতি শুরু হয়েছে পিএসজির। গতবার শেষ ষোলোতেই প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে জিতেও পরের লেগে ৬-১ ব্যবধানে হেরে যায় উনাই এমেরির দল। সেই ম্যাচের রেফারি ডেনিজ আয়তেকিনের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত বেশ ভুগিয়েছে পিএসজিকে।

চলতি বছর প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ৩-১ গোলে হেরে এসেছে পিএসজি। সেই ম্যাচেও রেফারিং নিয়ে আপত্তি তুলেছে দলটি।

Banglabid

মঙ্গলবার ফিরতি লেগে বড় ব্যবধানের জয় কেবল নিশ্চিত করতে পারে পরের রাউন্ড। কিন্তু যখন মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে নেইমারের চোট, তখন আবার এই রেফারিং ভীতি। ফিরতি লেগ নিয়ে কথা বলতে গিয়ে সবার আগে তাই রেফারি নিয়েই কথা বলেন কোচ উনাই এমেরি।

পিএসজি কোচ দাবি জানিয়েছেন একজন অভিজ্ঞ রেফারির। কোচের কথার সঙ্গে সুর মিলিয়ে আরও একধাপ বাড়িয়ে বলেছেন প্যারিস জায়ান্টদের স্পোর্টস ডিরেক্টর আন্তেরো হেনরিক। তার কথায় মিশে থাকল রিয়াল কর্তাদের ইশারায় ম্যাচ পরিচালিত হওয়ার ইঙ্গিতই, ‘প্রথম লেগে খেলোয়াড়দের সঙ্গে খেলোয়াড়দের খেলা হয়নি। খেলা পরিচালিত হয়েছে মাঠের বাইরে থেকে।’

‘সেই ম্যাচে ৪৪ বছরের একজন রেফারিকে খেলা চালাতে বলা হল, যার কিনা কোন অভিজ্ঞতাই নেই!’

Reneta

‘আর কিছু বলতে চাই না। শুধু একজন ভাল রেফারি চাই। এমন একজনকে চাই যার দক্ষ হাতে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে।’ পিএসজির গণদাবি এখন এমনই!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগপিএসজি-রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT