চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে যেয়ে ভুল করিনি: মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

তার কাছে প্রত্যাশার পারদ থাকে সুউচ্চে। মাঠে নামলেই গোল করবেন, এমন একটা আশা নিয়ে বসে থাকেন অনুরাগীরা। নামটা লিওনেল মেসি বলেই চাওয়াটা বেশি। পিএসজিতে যেয়ে ফ্লাইং-স্টার্ট যাকে বলে, সেটি হয়নি আর্জেন্টাইন মহাতারকার। বলাবলি হচ্ছে লা প্যারিসিয়ানদের দলে যাওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল কিনা! মেসি স্পষ্টই জানিয়ে দিলেন, পিএসজিতে যেয়ে ভুল করেননি।

সম্প্রতি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সাথে আলাপচারিতায় মজেছিলেন মেসি। পিএসজিতে যাওয়ার পর বিশেষ সাক্ষাৎকার এটিই প্রথম। সেখানে বলেছেন ভুল করেননি পিএসজিতে নাম লিখিয়ে। তুলে ধরেছেন নিজের মতের পক্ষের যুক্তিও।

‘পিএসজিতে যেয়ে আমি কোনো ভুল করিনি।’ মেসির আলাপচারিতার এই চুম্বক অংশ প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। আসছে শনিবার, ৯ অক্টোবর মহাতারকার পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশ করতে ব্যালন ডি’অরের আয়োজক ম্যাগাজিনটি।

Banglabid

পিএসজিতে যেয়ে এখন পর্যন্ত একটি মাত্র গোল পেয়েছেন মেসি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয়ের রাতে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ওই ম্যাচের পরে লিগ ওয়ানে রেনেসেঁর বিপক্ষে হেরে বসেছে ফরাসিরা। লিগে টানা আট জয়ের পর প্রথম হার।

রেনেসঁ ম্যাচে মেসির একটি ফ্রি-কিক বারে লেগেছে। তার আগেও পোস্টে বল লেগেছে। গোল আসি আসি করে ধরা দিচ্ছে না। অবশ্য ফর্মেই আছেন! মাঝে আর্জেন্টিনার হয়ে নেমে হ্যাটট্রিক করে এসেছেন। আবারও আছেন আন্তর্জাতিক বিরতিতে।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলতে আলবিসেলেস্তে জার্সিতে নামবেন সপ্তাহজুড়ে। যার প্রথমটি শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায়। প্রতিপক্ষ প্যারাগুয়ে, খেলাও তাদের মাটিতে।

Reneta

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলে দুইয়ে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্টে শীর্ষে ব্রাজিল। এক ম্যাচে বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে ও ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপিএসজিফ্রান্স ফুটবল ম্যাগাজিনমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গান-কবিতা-আড্ডায় কবি হেলাল হাফিজের জন্মদিন উদযাপন

পরবর্তী

কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র

পরবর্তী

কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র

ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম শুরু

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT