চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধসে রাঙামাটি এখন যেন বিচ্ছিন্ন নগরী

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৫:০২ অপরাহ্ণ ১৬, জুন ২০১৭
জনপদ, রাঙ্গামাটি
A A
পাহাড় ধস

টানা বর্ষণের ফলে পাহাড় ধসে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় আর মুঠোফোন নেটওয়ার্কের অবস্থাও খুব ভালো নয়। এমন অবস্থায় পুরো রাঙামাটি এখন যেন এক বিচ্ছিন্ন নগরী।

পাহাড় ধসের খবর সংগ্রহ করতে ঢাকা থেকে রাঙামাটি যাওয়া টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর সিনিয়র রিপোর্টার রামিম হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, পাহাড় ধসের পর এত বড় একটি জেলার মানুষগুলোর খুবই করুণ অবস্থা। এখানে সড়ক যোগাযোগ পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এ অবস্থায় বিপন্ন হয়ে পড়েছে জীবনযাপন।

তিনি জানান, বিদ্যুৎ এবং মুঠোফোন নেটওয়ার্কের বেহাল অবস্থাই শুধু নয়, রাঙামাটি জুড়ে এখন খাবারের সংকটও চলছে। বাইরে থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আসতে পারছে না। চট্টগ্রাম-রাঙ্গুনিয়া থেকে কেউ কেউ হয়তো দুই হাতে করে তেল-চাল এসব নিয়ে আসছেন। কিন্তু তা দিয়ে প্রয়োজন মিটছে না। ফলে দেখা দিয়েছে সংকট।

‘সেই সঙ্গে রয়েছে জ্বালানি তেলের সংকট।’

রামিম হাসান

রামিম জানান, কোন কোন ব্যবসায়ী ইচ্ছে করে সিন্ডিকেটের মাধ্যমে কিছু পণ্য মজুদ করছেন, যদিও এই দুর্যোগে মজুদের মাধ্যমে কোন ধরণের কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের বারবার আহ্বান জানানো হচ্ছে। মজুদ বন্ধের জন্য বাজার মনিটরিং করা হলেও সেখানে সাধারণ মানুষকে বাড়তি দামেই পণ্য ক্রয় করতে হচ্ছে।

এই অবস্থা থেকে মুক্তি পেতে আরো বেশ খানিকটা সময় লাগবে বলে মনে করছেন রামিম হাসান। তিনি বলেন, ভয়াবহ পাহাড় ধসে বিপর্যস্ত এই এলাকা ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগবে। কেননা সেখানে জনবল সংকটের পাশাপাশি যন্ত্রপাতির সংকটও রয়েছে। রাস্তার খারাপ অবস্থার কারণে বড় কোন যন্ত্র আসতে পারছে না। ফলে কোদালই ভরসা। সেটা দিয়েই ধীরে ধীরে চলছে মাটি সরানোর কাজ।

বৃষ্টিপাতের কারণে এখনও পাহাড় ধসের আশঙ্কা রয়ে গেছে বলে জানান তিনি। ফলে সেই দিকেও প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এছাড়া অনেক পাকা বাড়ীর নিচের মাটি সরে যাওয়ায় যেকোন সময় ধসে পড়তে পারে। এই বিষয়গুলো সেখানে বড় সংকট হিসেবে দেখা দিয়েছে।

রামিম হাসান বলেন, চলমান বৃষ্টির মধ্যে সবাইকে সতর্ক করা হচ্ছে যেন কেউ আশ্রয়কেন্দ্র ছেড়ে না যায়। যারা আশ্রয়কেন্দ্রের বাইরে আছেন তাদেরকেও সেখানে আসতে বলা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও প্রচেষ্টা থাকলেও তা পর্যাপ্ত নয়। এত বড় বিপর্যয় রাঙামাটি এর আগে কখনো দেখেছে বলে আমার জানা নেই।

চ্যানেল আইয়ের রাঙামাটি প্রতিনিধি মনসুর আহম্মেদ জানান, পানিসম্পদ মন্ত্রীর নেতৃত্বে শুক্রবার বিকেলে রাঙামাটিতে পরবর্তী করণীয় বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া শুক্রবার সকালেও একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে পার্বত্য এলাকায় দুইদিনের অবিরাম বৃষ্টিপাতে পাহাড় ধসে পাঁচ সেনা সদস্যসহ দেড় শতাধিক মানুষের মৃত্যু ঘটে।

লঘুচাপের প্রভাবে রোববার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সোমবার থেকে চট্টগ্রাম-রাঙামাটি-বান্দরবানে শুরু হয় পাহাড় ধস। এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি জেলা। সেখানেই প্রাণ হারিয়েছেন ১১১ জন।

ট্যাগ: পাহাড় ধসরাঙামাটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে ভবনে আগুন: ২৪ তলা থেকে যেভাবে মাকে বাঁচালো সন্তান

পরবর্তী

‘নিজেদের নিয়ে গর্ব করতেই পারে বাংলাদেশ’

পরবর্তী
চ্যাম্পিন্স ট্রফি

‘নিজেদের নিয়ে গর্ব করতেই পারে বাংলাদেশ’

ইলিশ

ভরা মৌসুমেও পদ্মা-মেঘনায় ইলিশের দেখা মিলছে না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT