চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে আগুন জ্বলছে এটাই সত্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

লংগদুর সাম্প্রতিক ঘটনায় ফেসবুকে এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন লিখেছেন, সরকারের পর সরকার পরিবর্তন হলেও পাহাড়ে আগুন জ্বলাটাই বাস্তবতা। তার শৈশবে দেখা পার্বত্য চট্টগ্রাম আর এখনকার কথা উল্লেখ করে তিনি বলেন, জিয়ার আমল থেকে অনেক সরকার পরিবর্তন হলেও সেখানে পরিস্থিতির পরিবর্তন হয়নি।

নীচে তার পোস্টটি পুরোটা দেয়া হলো:
‘তখন জিলার নাম ছিলো পার্বত্য চট্টগ্রাম- রাঙ্গামাটি, বান্দরবান আর খাগড়াছড়ি নিয়ে। বাবা পার্বত্য চট্টগ্রাম জিলা সমবায় কর্মকর্তা। আমরা থাকি রাঙ্গামাটি শহরে। খুব ভোরে ঘুম ভাঙ্গে সেনাবাহিনীর শারীরিক প্রশিক্ষণের দৌঁড়ের সমবেত ঠুক-ঠাক আওয়াজে। রাতে মাঝে মাঝেই চিৎকার আর কান্নার আওয়াজ। পাহাড়ে আগুন দেখে জানতাম, সরকার বিভিন্ন জেলা থেকে নিঃস্ব মানুষদের সেখানে বসতি গড়ে দেবার জন্য উচ্ছেদ করছে পাহাড়ের মানুষদের। তখন জিয়াউর রহমানের কাল।

বাবা প্রায়ই লংগদুতে যেতেন অফিসের ট্যুরে। সেই থেকে লংগদু নামের সাথে পরিচয়। আশৈশব স্মৃতি। বাবা এসে বলতেন নিজভূমে পরবাসী মানুষের কথা। বিশেষ করে বলতেন, বাবার সাথে যে চাকমা-মারমা অফিসার যেতেন, পাবলিক ট্রান্সপোর্টে গেলে যখন তাদের তল্লাশি করা হতো, তখন বাবা সেদিকে তাকাতে পারতেন না। লজ্জায় মাথা নীচু করে থাকতেন। সরকারী কর্মকর্তা হিসেবে কিছু বলতেও পারতেন না। সন্তানদের কাছে সেই বেদনা প্রবাহিত করতেন।

Banglabid

আজ লংগদুতে আগুন। জানি, বলে কিছুই হবে না। ফেসবুকে স্ট্যাটাস দেই আমরা নিজেদের স্বস্তির জন্য। কিন্তু আমার স্মৃতিতে বাবা সন্ধ্যার পরে তার ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। এইসব কথা বলছেন মৃদু স্বরে। সেই বেদনা, তার সেই শিশু মেয়েটার বুকে সেদিন যেমন বিঁধেছিল আজ মধ্য বয়সেও একই বেদনায় বাজছে।

সেদিন বাবা কিছু করতে পারেননি। আজ তার মেয়েও জানে কিছুই করতে না পারার অসহায়ত্ব। জিয়ার আমলের পরে এরশাদ আমল, তত্ত্বাবধায়ক আমল, খালেদা জিয়ার আমল, শেখ হাসিনার আমল। এসব সরকারে সরকারে না কি কত পার্থক্য। কিন্তু পাহাড়ের মানুষের কাছে, আগুন জ্বলছে, এটাই সত্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাঙ্গামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT