চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাস হলো অর্থবিল ২০১৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৫
অর্থনীতি
A A

জাতীয় সংসদে কন্ঠভোটে পাস হয়েছে অর্থবিল ২০১৫। প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে কর ও শুল্কে গুরুত্বপূর্ন কয়েকটা পরিবর্তনও গ্রহণ করেছে জাতীয় সংসদ।

রপ্তানী আয়ের উৎসে কর চূড়ান্ত হয়েছে দশমিক ৬ শতাংশ, কর ও শুল্কমুক্ত করা ক্যান্সারের মতো জীবন রক্ষাকারী ঔষধ তৈরীর কাঁচামাল আমদানি, পোল্ট্রি ও মাছ চাষের করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে ২০ লাখ টাকা, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বেতনের ওপর প্রস্তাবিত মূসক ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ।

৪ জুন জাতীয় সংসদে ২ লাখ ৯৫ হাজার ১’শ কোটি টাকার বাজেট পেশের পর সবচে বেশি আলোচিত-সমালোচিত ছিলো রপ্তানী আয়ের ওপর উৎসে কর দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব। অনুমান কর হয়েছিলো উৎসে কর হার।

প্রধানমন্ত্রীর প্রস্তাবে শেষ পর্যন্ত সব ধরনের রপ্তানীতে উৎসে কর হার ঠিক হয়েছে .৬ শতাংশ। সঞ্চয়পত্রের সুদ গড়ে ১ শতাংশ কমানোর বিষয়েও কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে অর্থমন্ত্রীকে। তবে এখানে কোন পরিবর্তন আসেনি।

প্রধানমন্ত্রীও এ ব্যাপারে কোন অনুরোধ করেননি অর্থমন্ত্রীকে। কাজেই বরাবরের মতো অর্থবিল ২০১৫ তেও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের বেতনের ওপর মূসক হার ১০শতাংশের বদলে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।

ইউনানী ও আর্য়ুবেদীয় ওষুধের মূসক সম্পূর্ন উঠিয়ে নেয়া হয়েছে। পোল্ট্রি ও মাছ চাষের করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে ১০ লাখের বদলে ২০ লাখ।

Reneta

সিটি কর্পোরেশন এবং জেলা সদরে ই্ংরেজী শিক্ষা মাধ্যমের প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের অভিভাবকের টিআইএন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ন্যূনতম কর হার ঢাকা ও চট্টগ্রাম নগর এলাকায় ৫ হাজার টাকা, অন্য সিটি কর্পোরেশন এলাকায় ৪ হাজার এবং সারা দেশে ৩ হাজার টাকা চূড়ান্ত করেছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়েছেন ২’শ ১৯ জন সংসদ সদস্য। আলোচনা হয়েছে ৫৭ ঘন্টা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থবিলজাতীয় সংসদ অধিবেশনপ্রধানমন্ত্রীবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT