চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পালকিতে এলেন ক্যাটরিনা, হেঁটে সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘড়ির কাটা ১০টা ছুঁতেই পালকিতে চেপে মঞ্চে এলেন ক্যাটরিনা কাইফ। নেচে মাতালেন শের-ই-বাংলা স্টেডিয়াম। তার একক পারফরম্যান্স শেষ হতেই মঞ্চে উঠলেন সালমান খান। দুই বলিউড তারকা একসঙ্গে মাতালেন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

সালমান-ক্যাটরিনার ডুয়েট পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হল আয়োজন। পুরো অনুষ্ঠান স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে উপভোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ সালমান-ক্যাটরিনা হলেও মঞ্চে তারা খুব বেশি সময় ছিলেন না। দুজনের পারফরম্যান্স ছিল মিনিট তিরিশেক।

Banglabid

সবচেয়ে বেশি সময় মঞ্চে ছিলেন সনু নিগম। ভারতীয় সঙ্গীতশিল্পীর কণ্ঠে শোনা যায় বাংলাদেশের দুটি দেশাত্মবোধক গান- ‘ধন ধান্য পুষ্পে ভরা’ ও ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি… বাংলাদেশ, আমার বাংলাদেশ।’ গানের তালে তখন সুর মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সনু নিগমের কণ্ঠে বাংলাদেশের দেশাত্মবোধক গান শুরু হতেই করতালি দিয়ে অভিনন্দন জানান মাঠে উপস্থিত দর্শকরা। পরে এ শিল্পী বলেন, বঙ্গবন্ধুকে সম্মান জানাতেই তার পরিবেশনা। স্টেডিয়ামে মঞ্চের উল্টোদিকে প্রেসিডেন্ট বক্সে বসে সনু নিগমের গানে সুর মেলান প্রধানমন্ত্রী। জায়ান্ট স্ক্রিনে দেখা যায় অভূতপূর্ব দৃশ্যটি!

আরেক ভারতীয় সঙ্গীতশিল্পী কৈলাস খেরও গানে-কথায় মাতিয়ে রেখেছিলেন মঞ্চ। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বিদায় নেন তিনি।

Reneta

তার আগে গান গেয়ে দর্শক শ্রোতাদের আন্দোলিত করেন নগরবাউলের জেমস। বিকেলে বিপিএল উদ্বোধনী কনসার্ট শুরু হয় ‘ডিরকস্টার’ চ্যাম্পিয়ন শুভর গানে। পরে গান পরিবেশন করেন রেশমি মির্জা। কথা থাকলেও অনুষ্ঠানে ছিলেন না শিল্পী মমতাজ।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সামনে রেখে এবার বিশেষ বিপিএল আয়োজন করছে বিসিবি। যার আনুষ্ঠানিকতা শুরু হল উদ্বোধনী কনসার্ট দিয়ে। সন্ধ্যা সাতটার দিকে স্টেডিয়ামে এসে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি টানা চার ঘণ্টা ছিলেন স্টেডিয়ামে।

উদ্বোধনী হয়ে গেলেও বিপিএলে ব্যাট-বলের লড়াই শুরু হবে আগামী বুধবার। ১৮ জানুয়ারি হবে ফাইনাল। খেলা হবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনে জঙ্গিবাদ দমনের চ্যালেঞ্জ

পরবর্তী

সিমন্সের ফিফটিতে সিরিজে ফিরল উইন্ডিজ

পরবর্তী

সিমন্সের ফিফটিতে সিরিজে ফিরল উইন্ডিজ

বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT