চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ০২, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি আজ। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

বাসস জানায়, ইতোমধ্যে চুক্তির বেশির ভাগ ধারাই বাস্তবায়িত হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা, শিক্ষার হার বৃদ্ধিসহ পাহাড়িদের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কিন্তু শান্তিবাহিনীর আদলে সশস্ত্র ৪টি গ্রুপ সক্রিয় থাকায় পাহাড়ে পুরোপুরি শান্তি ফেরেনি।

পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন।

পাহাড়ে শান্তি ফেরাতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে শান্তিচুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে সরকারের পক্ষে চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জেএসএস-এর পক্ষে সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে সই করেন।

চুক্তির বিরোধিতা করে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে ১৯৯৮ সালে গড়ে ওঠে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এরপর শুরু হয় জনসংহতি সমিতির সঙ্গে ইউপিডিএফ-এর সংঘাত। ঘটে বহু মানুষের প্রাণহানি। পরে জনসংহতি সমিতি ভেঙে দুই দলে বিভক্ত হয়।

জন্মলাভ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) নামে আরেকটি আঞ্চলিক দল। ইউপিডিএফ ভেঙেও গঠিত হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে আরেক আঞ্চলিক সংগঠন। এরপর থেকে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনীতিতে চারটি দলে হানাহানি লেগেই আছে।

হত্যার রাজনীতি বন্ধ করে চুক্তির স্বপক্ষের শক্তিকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা দীপংকর তালুকদার।

চুক্তি পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সুপারিশ করেছেন বিশিষ্টজনেরা বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়া।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বর্তমান সরকারই পার্বত্য চুক্তি সম্পাদন করেছে। চুক্তির পরে পর্যটন, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন খাতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। জেলার অর্থনীতি পর্যটননির্ভর। পর্যটকদের নিরাপত্তার কোনো সংকট নেই। ফলে পর্যটন খাত দিনদিন সমৃদ্ধ হচ্ছে। আমাদের কৃষিতেও অগ্রগতি হয়েছে। পাহাড়ি জেলা হলেও খাগড়াছড়ি এখন ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

চুক্তির দুই যুগ পূর্তিতে রাঙামাটিতে জনসংহতি সমিতির উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। আলোচনাসভার আয়োজন করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এছাড়া আগামীকাল আলোচনাসভা করবে জেলা আওয়ামী লীগ।

ট্যাগ: পার্বত্য শান্তি চুক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রেও মিলল ওমিক্রন

পরবর্তী

এবার সৌদি আরবে ওমিক্রন শনাক্ত

পরবর্তী
আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার সৌদি আরবে ওমিক্রন শনাক্ত

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইশের এসএসসি ও এইচএসসি বছরের মাঝামাঝিতে হতে পারে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT