চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারলেন না জাকারবার্গ, বিল গেটসই শীর্ষে

রেজাউল করিম রেজাউল করিম
৩:২৭ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিলো প্রযুক্তিখাতে এবার বিশ্বের শীর্ষ ধনী হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ৫ আগষ্ট প্রকাশিত মার্কিন ম্যাগাজিন ফোর্বস শীর্ষ ধনীর তালিকায় সবার উপরে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। জাকারবার্গ আছেন তালিকার চতুর্থ স্থানে।

ম্যাগাজিনটির হিসাব অনুযায়ী প্রযুক্তিখাতে বিশ্বের ১শ জন ধনীর মধ্যে অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের। ৫১ জন মার্কিনির পাশাপাশি ৩৩ জন আছেন এশিয়ার। ইউরোপ থেকে আছেন আট জন। এই ১শ জনের মোট সম্পদের পরিমাণ ৮শ ৪২ দশমিক ৯ বিলিয়ন ডলার।শীর্ষ ১শ’র মধ্যে থাকতে হলে অন্তত ২শ বিলিয়ন ডলারের সম্পদ থাকতে হয়।

শীর্ষে থাকা বিল গেটসের সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। দ্বিতীয়স্থানে আছেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার।

Banglabid

৪৭ দশমিক ৮ বিলিয়ন ডলার নিয়ে তিনে আছেন আমাজান কর্ণধার জেফ বিয়ন্স। চারে থাকা জাকারবার্গের সম্পদের পরিমাণ ৪১ দশমিক ২ বিলিয়ন ডলার।

পাঁচ ও ছয়ে আছেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জি ব্রায়ান। তাদের সম্পদের পরিমাণ ৩৩ দশমিক ৪ বিলিয়ন ও ৩২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

চীন ভিত্তিক আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাক মা আছেন তালিকার সাত নম্বরে। তার সম্পদের পরিমাণ ২৩ দশমিক ২ বিলিয়ন ডলার। ১শ জনের তালিকায় জায়গা পেয়েছেন ১০ জন চায়নিজ বিলিয়নিয়ার।আটে আছেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার। তার সম্পদ ২২ দশমিক ৭ বিলিয়ন ডলার।

Reneta

আর ২১ দশমিক ৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে নয় নম্বরে আছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা লরেন্স পাওয়েল জবস। দশ নম্বরে থাকা কম্পিউটার কোম্পানি প্রতিষ্ঠাতা মাইকেল ডেলের সম্পদ ১৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।

শীর্ষ ১শ জন ধনীর তালিকায় নারীর সংখ্যা সাত জন। এদের মধ্যে সবার উপরে আছেন পাওয়েল জবস।

ফোর্বস জানিয়েছে, শীর্ষ ১শ জন ধনীর গড় বয়স ৫৩ বছর। যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হলেন স্ন্যাপচার্টের প্রতিষ্ঠাতা ইভান স্প্রিগেল। ২৫ বছরের এই যুবকের সম্পদের পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলার।

আর সবচেয়ে বেশি বয়সী বিলিয়নিয়ান হলেন ইনটেলের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর। ৮৬ বছরের এই প্রবীনের সম্পদের পরিমাণ ৬ বিলিয়ন ডলার।

ফোর্বস আরো জানায়, এই ১শ জনের ৯৪ জনই তথ্যপ্রযুক্তির সাথে যুক্ত এবং নিজের কোম্পানির প্রতিষ্ঠাতা। বাকি ছয়জনের তিন তাদের সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। আর তিন জন উত্তরাধিকার সূত্রে অল্প সম্পদ পেয়ে সেটা বাড়িয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকারবার্গফরবেসবিল গেটসবিশ্বের শীর্ষ ধনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৫ এমপিকে বহিষ্কারের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

পরবর্তী

নির্ধারিত স্থানে পশু জবাই, বাসার সামনে-গলিতে না

পরবর্তী

নির্ধারিত স্থানে পশু জবাই, বাসার সামনে-গলিতে না

ব্রেন স্ট্রোকে করনীয়

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT