চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক সক্ষমতা অর্জনে যেসব বিষয় খেয়াল রাখতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৩ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পারমাণবিক শক্তির নিরাপদ ও সুরক্ষিত প্রয়োগের বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল কাজের উদ্বোধনের মাধ্যমে বিজয়ের মাসের প্রাক্কালে আরেক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নতুন এক পথচলা। এটা স্বীকার করতে হবে যে, যেকোন উন্নয়নে বিদ্যুতের চাহিদা অপরিসীম। কিন্তু চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায় দুর্ভোগ এবং দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়ার খবর আমরা জানি। আশার বিষয় হলো- ২০২৪ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে এই পারমাণবিক কেন্দ্র। এই বিষয়টি অবশ্যই আশার খবর। এছাড়া আধুনিক বিশ্বে পারমাণবিক সক্ষমতার বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। পাবনা জেলার রূপপুরে প্রধানমন্ত্রী দেশের এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করে বাংলাদেশের নবযাত্রা শুরু করেছেন বলে আমরা মনে করি। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনে অবশ্য শুরু থেকেই অনেক বিরোধিতা ছিল। তাদের আশঙ্কার মূল বিষয় ছিল পারমাণবিক বর্জ্যের কারণে পরিবেশের ক্ষতি। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরিবেশ ও মানুষের যাতে ক্ষতি না হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তার ব্যবহৃত জ্বালানি বা বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা। রুশ ফেডারেশন এসব বর্জ্য তাদের দেশে ফেরত নিয়ে যাবে। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’ তিনি জানান, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পারমাণবিক নিরাপত্তার উপর আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন অক্ষরে অক্ষরে অনুসরণ করছি।’ আমরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আশ্বস্ত হতে চাই। তবে আমরা মনে করি, বিদ্যুতের প্রয়োজনীয়তা যেমন রয়েছে, ঠিক তেমনি মানুষের জন্যই সকল উন্নয়ন। তাই মানুষের স্বার্থেই নিরাপদ পরিবেশ জরুরি। পারমাণবিক বর্জ্য অপসারণ এবং তেজস্ক্রিয়তার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এর পাশাপাশি এই প্রকল্প নির্মাণে আর্থিক স্বচ্ছতার বিষয়টিও জরুরি। এই বিষয়গুলো খেয়াল রাখলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া সম্ভব হবে বলে আমরা মনে করি।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

কোম্পানির টাকা আত্মসাতের জন্য ছিনতাইয়ের নাটক

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোম্পানির টাকা আত্মসাতের জন্য ছিনতাইয়ের নাটক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ আধিপত্যে ইঙ্গ-ফরাসি হুমকি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT