চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখতে চায় বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রত্যাশার সীমা ছাড়িয়ে অবিস্মরণীয় জয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যের একটি। মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ।

ক্রাইস্টার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট ৯ জানুয়ারি। সাদা পোশাকে গোটা দেশকে রাঙানো সাফল্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে দলের কাছে পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখতে।

বুধবার মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, শেষ টেস্টেও টাইগারদের ভালো খেলার প্রত্যাশায় তিনি।

Banglabid

‘নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারানো নিঃসন্দেহে বড় জয়। জানেন যে সবাই ট্রমার মধ্য দিয়ে গেছে বিশ্বকাপের পর। ওখানে গিয়ে দলের পারফরম্যান্স দুর্দান্ত। ধন্যবাদ জানাই যারা ওখানে খেলেছে। আসলে খেলোয়াড়দেরও কৃতিত্ব, টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে একটা নির্দেশনা ছিল আমরা কীভাবে ব্যাটিং করব, বোলিং করব এবং তারা মাঠে সেটি করেছে। এটাই বড় কথা।’

‘দেখেছেন যে ধৈর্য ধরে ব্যাটিং করেছে, যেটি আমাদের প্রয়োজন। আমরা অনেকদিন ধরে এটা মিস করছিলাম। ব্যাটিংয়ে দেখা যাচ্ছিল ধারাবাহিকতা ছিল না। ম্যানেজমেন্ট থেকে একটা নির্দেশনা ছিল যেভাবে আমাদের টেস্ট খেলা দরকার সেভাবে যেন খেলতে পারি এবং তারা সেভাবেই অনুসরণ করেছে। একইসঙ্গে একটা টেস্ট জিততে ২০ উইকেট নিতে হয় এবং বোলাররা তা করে দেখিয়েছে। এই জিনিসগুলো আসলেই কাজ করেছে।’

‘আরেকটা ম্যাচ বাকি আছে, আমরা আশা করছি পরবর্তী টেস্ট ম্যাচটায় আমরা ভালো খেলবো। তারপর আমরা বুঝতে পারব দলের অবস্থা। মূল ব্যাপার হল ধারাবাহিকতা। যেটা খেলেছি এটার ধারাবাহিকতা যেন থাকে। পরের টেস্টে আমরা ভালো করতে চাই।’ বলেন বিসিবির এ পরিচালক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালাল ইউনুসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT