অন্যান্য

‘পারপল ক্যাপ চাই মুস্তাফিজ!’

‘পারপল ক্যাপ চাই মুস্তাফিজ!’

আইপিএলে আজ রাত সাড়ে ৮ টায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হতে যাচ্ছে রাইজিং পুনে সুপারজায়ান্টসের। মুস্তাফিজ যেন সিরিজের সর্বোচ্চ সংখ্যক উইকেট তুলে পারপল ক্যাপ জিতে নিতে পারেন – এ শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটো।

স্ট্যাটাসে তিনি লিখেছেন: ‘আইপিএলে আজ হায়দারাবাদের খেলা। মুস্তাফিজের সামনে সুবর্ণ সুযোগ আপাত সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে “বেগুনী টুপি” মাথায় তোলার। এখন মুস্তাফিজের হাতে ১৩ উইকেট, তার দলসঙ্গী ভূবনেশ্বরের সংগ্রহও তাই। আমাদের আগ্রহ তো ফিজের ১৩ কে ১৫ বানানো নিয়ে। আজ ২ উইকেট পেলেই তিনি উঠে যাবেন সবার উপরে। সরিয়ে দেবেন টুপি মাথায় বসে থাকা আন্ড্রে রাসেলকে। রাসেলের উইকেট ১৪। ১৪ উইকেট নিয়েই তার পরপর আছেন শেইন ওয়াটসন ও মিচেল ম্যাকক্লেনাগান।

তবে মুস্তাফিজ যদি ১ উইকেটও পান আজ, ভূবনেশ্বরও যদি ১টা পান তাহলেও চলবে। ১৪ উইকেট পাওয়াদের কাতারে উঠলেও Purple Cap পরার কথা মুস্তাফিজের, বাকি সবার চেয়ে অনেক কম রান দিয়ে (সব খেলা যোগ করে) সমান উইকেট পাওয়ার কারণে। পরিসংখ্যানের এই দিক থেকে অনেক ব্যবধানে সবার আগেই আছেন বাংলাদেশের কৃতী সন্তান।

কাজটা হয়তো আজ কঠিন করে দেবেন ভূবনেশ্বর কুমার। তাতে কী…

চ্যালেঞ্জ নেয়া আর জয়ী হওয়ার নামই তো মুস্তাফিজ!

কাম অন… তুমি পারবে ‘ফিজ’!

তুমিই সেই মানুষ!’

বিষয়:ফরহাদ টিটো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…