চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানি থেকেই এলিয়েন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

পানির উপস্থিতি রয়েছে – এমন বিশ্বেরই কোনো না কোনোটিতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনে ৮০ জন বিজ্ঞানী এটি নিয়েই গবেষণা করছেন।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেপ কড উপদ্বীপে ওই গবেষণা প্রতিষ্ঠানে বর্তমানে গবেষণা চলছে সৌরজগতের দু’টো উপগ্রহ নিয়ে। এর মধ্যে একটি হচ্ছে বৃহস্পতির বরফে ঢাকা ইউরোপা, বৃহস্পতির তীব্র মহাকর্ষের টানে যার ভেতরের পানি তরলই থাকে। আর অন্যটি হলো শনির উপগ্রহ এনসিলেডাস, যার দক্ষিণ মেরু থেকে কিছু সময় পর পর জলীয় বাষ্প, গ্যাস এবং বরফ বিশাল উষ্ণ প্রস্রবণের মতোই ছুটে বেরিয়ে আসে। শনিকে প্রদক্ষিণ করার সময় বেরিয়ে আসা কণাগুলো একটি জ্বলজ্বলে পথের সৃষ্টি করে।

তবে শুধু বাইরের জগত নয়, পৃথিবীর ভেতরের, খুব ভেতরের জগত নিয়েও গবেষণা চালাচ্ছেন এই বিজ্ঞানীরা। আমাদের পৃথিবীর সাগরের তলদেশের অন্ধকার অচেনা জগতটাও আমাদের কাছে খুব একটা চেনা তো নয়।

Banglabid

সাগরতলের দুনিয়াতে এখনো মানুষ ঠিকঠাক পৌঁছাতে পারেনি। জায়গাগুলো খুব বেশিই দূরে এবং প্রতিকূল। সূর্যের আলোও সেখানে যায় না। অনেক বিজ্ঞানীর মতে, সাগরতলের এই দূরবর্তী অন্ধকারেই লুকিয়ে রয়েছে প্রাণের রহস্য। তাদের তত্ত্বমতে, কয়েকশ’ কোটি বছর আগে সমুদ্রের তলদেশের মাটিতে বিশৃঙ্খল রসায়নই পৃথিবীতে প্রথম প্রাণসঞ্চারে ভূমিকা রেখেছিল। যদি সৌরজগতের আর কোথাও প্রাণের উদ্ভব হয়ে থাকে তবে সেটিও একইভাবে শুরু হয়েছে।

এটি নিশ্চিত হওয়ার একমাত্র উপায় হলো পানি আছে এমন উপগ্রহগুলোতে গিয়ে যাচাই করা। কিন্তু তার আগে তো মহাকাশ গবেষকদের পৃথিবীর পানিতে প্রাণের উদ্ভব সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। এ কারণেই উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনে সমুদ্রবিজ্ঞানী ও মহাকাশ বিজ্ঞানীরা একটি সম্মেলনে একত্র হয়েছেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা – নাসা থেকেও নির্দেশনা দেয়া হয়েছে জলজগত সম্পর্কে গবেষণা করার। নাসার অর্থায়নে রিমোট কন্টোলড রোবটের সাহায্যে এ ধরণের গবেষণা প্রকল্প পরিচালিত হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিয়েনজ্যোতির্বিদ্যামহাকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT