চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাগল মন’-এর রেকর্ড: শাকিব অবাক, বুবলী বললেন কষ্ট সার্থক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
বিনোদন
A A

বাংলা ছবির গান ইউটিউবে প্রকাশের পর ১২ কিংবা ২৪ ঘণ্টায় মিলিয়নের বেশি মানুষ দেখেছেন এটা খুব কমই দেখা যায়। এর আগে ‘বসগিরি’ ছবির ‘দিল দিল’ এবং ‘ভাইজান এলো রে’ ছবির ‘বেবি জান’ গান দুটি প্রকাশের পর অল্প সময়ে রেকর্ড পরিমাণে মানুষ দেখেছিল। নতুন খবর, নিজের অর্জিত অতীতের রেকর্ড নিজেই ভাঙলেন দেশের তারকা জুটি শাকিব খান ও বুবলী। 

এই নায়কের প্রযোজিত ও অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’-এর ‘পাগল মন’ শিরোনামের একটি গান প্রকাশ হয় বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে। ২৪ ঘণ্টার মধ্যেই এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানের ভিউয়ার্স দেখা গেছে ১৬ লাখ ছাড়িয়ে গেছে। যেটা দেশিয় ছবির গানের ক্ষেত্রে অল্প সময়ে ইউটিউবে গানের ভিউয়ে সর্বোচ্চ!

সবখানেই হইচই ফেলেছে ‘পাগল মন’, এমনকি ইউটিউব ট্রেন্ডের এক নম্বরে জায়গা করে নিয়েছে গানটি।

Banglabid

ইউটিউবে মানুষের হুমড়ি খেয়ে ‘পাগল মন’ দেখার বিষয়টি লক্ষ্য করেছেন শাকিব খান নিজেও। এতে বিস্মিত হয়ে তিনি বললেন, ‘পাগল মন’ সত্যি সবাইকে পাগল করে দিয়েছে। বুস্ট কিংবা পাবলিসিটি কম থাকার পরেও অল্প সময়ে এতো ভিউয়ার্স দেখে আমি নিজেও অবাক হয়েছি। কথা দিয়েছিলাম, নতুন কিছু উপহার দেব, আমার দর্শকদের চমকে দেব। তাই করেছি।

চলচ্চিত্র সংশ্লিষ্টরাও গানটি দেখে মুগ্ধতা জানাচ্ছেন। ইতোমধ্যেই শাকিব খানকে রেকর্ডের বরপুত্র বলছেন কেউ কেউ। তাদের মত, এতদিন বলিউডের ছবিতে যেসব দৃষ্টিনন্দন লোকেশন দেখা যেত, সেই লোকেশনে গিয়ে শাকিব খান ও বুবলী শুটিং করলেন। চলচ্চিত্রের এমন নিভু নিভু অবস্থায় এমন দুঃসাহস ঢাকাই চলচ্চিত্রের জন্য আশা জাগানিয়া!

Reneta

এছাড়া একটি সিনেমার গান মাত্র ৭ ঘণ্টায় ১০ লাখ মানুষের নজরে আসা চারটিখানি কথা নয়! আরও মজার ব্যাপার হচ্ছে, প্রতি ঘণ্টায় এক লাখ করে ভিউ বাড়ছে। চলচ্চিত্রমোদিরা আরও মনে করেন, শাকিব খান ও বুবলীর বলিউডি লুক, নতুন লোকেশন, পিকচারাইজেশন সবকিছু মিলিয়ে ‘পাগল মন’ একেবারে মাতিয়ে দিয়েছে।

শুধু শাকিব খান নয়, গানটি বুবলীর কাছেও চমৎকার লেগেছে। নায়িকা বুবলী বলেন, কষ্টই এখন সার্থক মনে হচ্ছে যখন দর্শকশ্রোতা এতো পছন্দ করেছেন গানটি আর নানান প্রশংসা করছেন। ধন্যবাদ জানাচ্ছি সব দর্শকদের আর এর সাথে এটাও বলবো এরকম ভালো লাগার আরো নানান চমক পেতে অবশ্যই ‘পাসওয়ার্ড’ ছবিটি হলে গিয়ে দেখতে হবে ঈদের সময়।

ইউটিউব ঘেঁটে দেখা গেছে, গানটি দেখে ১০ হাজারের বেশি মানুষ প্রশংসার মন্তব্য করেছেন। ‘পাগল মন’ গানটি গেয়েছেন অশোক সিং। কথা ও সুর করেছেন লিঙ্কন। গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসওয়ার্ডবুবলীলিঙ্কনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুয়ারেজ-কাভানিকে নিয়েই কোপায় উরুগুয়ে

পরবর্তী

সেরাটা দিতে এটাই মুশফিকের ‘সেরা সময়’

পরবর্তী

সেরাটা দিতে এটাই মুশফিকের ‘সেরা সময়’

ঈদের দিন চ্যানেল আইয়ে দুই ছবির প্রিমিয়ার

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT